Leviticus 6:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হারুনের সন্তানদের মধ্যে সমস্ত পুরুষ তা ভোজন করবে। মাবুদের অগ্নিকৃত উপহার থেকে তা পুরুষানুক্রমে চিরকাল তোমাদের অধিকার; যে কেউ তা স্পর্শ করবে, তার পবিত্র হওয়া চাই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হারোণের যে কোনো পুরুষ বংশধর এই খাদ্য ভোজন করতে পারে। সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহারগুলির মধ্যে এই অংশবিশেষ তার অধিকার ও পুরুষানুক্রমে তারা ভোজন করবে। তাদের স্পর্শে যে কোনো বস্তু পবিত্র হবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হারোণের সন্তানগণের মধ্যে সমস্ত পুরুষ তাহা ভোজন করিবে; সদাপ্রভুর অগ্নিকৃত উপহার হইতে ইহা পুরুষানুক্রমে চিরকাল তোমাদের অধিকার; যে কেহ তাহা স্পর্শ করিবে, তাহার পবিত্র হওয়া চাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হারোণের সন্তানগণের মধ্যে সমস্ত পুরুষ তাহা ভোজন করিবে; সদাপ্রভুর অগ্নিকৃত উপহার হইতে ইহা পুরুষানুক্রমে চিরকাল তোমাদের অধিকার; যে কেহ তাহা স্পর্শ করিবে, তাহার পবিত্র হওয়া চাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হারোণের বংশের সব পুরুষ লোকই তা খেতে পারবে। সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের জিনিসের এই অংশটা বংশের পর বংশ ধরে তাদের পাওনা। এই অংশটা যে ছোঁবে তাকে সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা হতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হারুনের বংশের সব পুরুষ লোকই তা খেতে পারবে। মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানীর জিনিসের এই অংশটা বংশের পর বংশ ধরে তাদের পাওনা। এই অংশটা যে ছোঁবে তাকে পাক-পবিত্র হতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ বংশের পুরুষেরাই তা ভোজন করতে পারবে। প্রভু পরমেশ্বরের উদ্দেশে আহুতি দেওয়া নৈবেদ্যের এই অংশে বংশপরম্পরায় চিরকাল তোমাদের অধিকার থাকবে। যে তা স্পর্শ করবে, সে অভিশপ্ত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণের সমস্ত সন্তানদের মধ্যে প্রত্যেকটি পুরুষ সন্তান আগুনে প্রস্তুত প্রভুর প্রতি নিবেদিত নৈবেদ্যসমূহ খেতে পারে| এটা তোমাদের বংশপরম্পরাভাবে চিরকালের নিয়ম| এই সমস্ত নৈবেদ্য স্পর্শের দ্বারাই সেই সব মানুষদের পবিত্রতা আনে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হারোণের ছেলেদের মধ্যে সব পুরুষ তা খাবে; সদাপ্রভুর আগুনের করা উপহার থেকে এটা পুরুষানুক্রমে চিরকাল তোমাদের অধিকার; যে কেউ তা স্পর্শ করবে, সে পবিত্র হবে।