Leviticus 6:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অভিষেকের দিনে হারুন ও তার পুত্ররা মাবুদের উদ্দেশে এই উপহার কোরবানী করবে, নিয়মিত শস্য-উৎসর্গের জন্য ঐফার দশ ভাগের এক ভাগ মিহি সুজি, সকাল-বেলা অর্ধেক ও সন্ধ্যাবেলা অর্ধেক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হারোণ ও তার ছেলেরা অভিষেকের দিনে সদাপ্রভু উদ্দেশে এই উপহার আনবে: এক নিয়মিত শস্য-নৈবেদ্যরূপে এক ঐফা মিহি ময়দার দশমাংশ, সকালে অর্ধেক ভাগ ও সন্ধ্যায় অর্ধেক ভাগ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অভিষেক দিনে হারোণ ও তাহার পুত্রগণ সদাপ্রভুর উদ্দেশে এই উপহার উৎসর্গ করিবে, নিত্য ভক্ষ্য-নৈবেদ্যের জন্য ঐফার দশমাংশ সূক্ষ্ম সূজি, প্রাতঃকালে অর্দ্ধেক ও সন্ধ্যাকালে অর্দ্ধেক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অভিষেকের দিনে হারোণ ও তাহার পুত্রগণ সদাপ্রভুর উদ্দেশে এই উপহার উৎসর্গ করিবে, নিত্য ভক্ষ্য-নৈবেদ্যের জন্য ঐফার দশমাংশ সূক্ষ্ম সুজি, প্রাতঃকালে অর্ধেক ও সন্ধ্যাকালে অর্ধেক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হারোণের অভিষেকের দিনে হারোণ ও তার ছেলেরা নিয়মিত শস্য-উৎসর্গের মত এক কেজি আটশো গ্রাম মিহি ময়দা সদাপ্রভুর উদ্দেশে নিয়ে আসবে। তার অর্ধেকটা সকালে আর অর্ধেকটা সন্ধ্যায় উৎসর্গ করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হারুনের অভিষেকের দিনে হারুন ও তার ছেলেরা নিয়মিত শস্য-কোরবানীর মত এক কেজি আটশো গ্রাম মিহি ময়দা মাবুদের উদ্দেশে নিয়ে আসবে। তার অর্ধেকটা সকালে আর অর্ধেকটা সন্ধ্যায় কোরবানী করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অভিষেকের দিন হারোণ ও তার পুত্রেরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে এই নৈবেদ্য উৎসর্গ করবে: নিত্যনৈমিত্তিক ভক্ষ্য নৈবেদ্যস্বরূপ এক এফার দশ ভাগের এক ভাগ ময়দার অর্ধেক পরিমাণ সকালে ও বাকী অর্ধেক সন্ধ্যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হারোণ আর তার পুত্রদের আমার কাছে এইসব নৈবেদ্য আনতে হবে| যেদিন তারা হারোণকে প্রধান যাজক বলে অভিষিক্ত করবে, সেদিনই তারা এটা করবে| শস্য নৈবেদ্যর জন্য তারা অবশ্যই 8 কাপ গুঁড়ো ময়দা আনবে| (প্রতিদিনের নৈবেদ্য দানের সময়েই এটা দেওয়া হবে|) তারা এর অর্ধেক আনবে সকালে, বাকি অর্ধেক আনবে সন্ধ্যার সময়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অভিষেক দিনের হারোণ ও তার ছেলেরা সদাপ্রভুর উদ্দেশ্যে এই উপহার উৎসর্গ করবে, প্রতিদিন ভক্ষ্য-নৈবেদ্যের জন্য ঐফার দশ মাংশ (1 কিলোর ওপরে) সূক্ষ্ম সূজি, সকালে অর্ধেক ও সন্ধ্যাবেলায় অর্ধেক।