Leviticus 6:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা ভাজবার পাত্রে তেল দিয়ে তা ভাজবে। সেগুলো তৈলসিক্ত হলে তুমি তা এনে টুকরা টুকরা করে শস্য-উৎসর্গ হিসেবে মাবুদের উদ্দেশে খোশবুর জন্য উৎসর্গ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পাত্রে তেল ঢেলে তা প্রস্তুত করো, সুমিশ্রিত খাদ্য আনো ও সদাপ্রভুর উদ্দেশে খণ্ড খণ্ড করে কেটে সৌরভার্থক সন্তোষজনক উপহাররূপে ওই শস্য-নৈবেদ্য উৎসর্গ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা ভর্জ্জন-পাত্রে তৈল দিয়া তাহা ভাজিবে; উহা তৈলসিক্ত হইলে তুমি তাহা আনিয়া ঐ ভক্ষ্য-নৈবেদ্যের খণ্ড খণ্ড পক্বান্ন সকল সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থে উৎসর্গ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা ভাজিবার পাত্রে তৈল দিয়া তাহা ভাজিবে। উহা তৈলসিক্ত হইলে তুমি তাহা আনিয়া ঐ ভক্ষ্য-নৈবেদ্যের খণ্ড খণ্ড করিয়া পক্বান্ন সকল সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থে উৎসর্গ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শস্য-উৎসর্গ হিসাবে সেই ময়দা তেলের ময়ান দিয়ে তাওয়ায় ভেজে টুকরা টুকরা অবস্থায় সদাপ্রভুর কাছে উপস্থিত করতে হবে। এর গন্ধে সদাপ্রভু খুশী হন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শস্য-কোরবানী হিসাবে সেই ময়দা তেলের ময়ান দিয়ে তাওয়ায় ভেজে টুকরা টুকরা অবস্থায় মাবুদের কাছে উপস্থিত করতে হবে। এর গন্ধে মাবুদ খুশী হন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তেলের ময়ান দিয়ে ঐ ময়দা চাটুতে ভাজতে হবে। সেগুলি ভাল করে তেলে ভেজে খণ্ড খণ্ড করে প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি নৈবেদ্যরূপে উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গুঁড়ো ময়দার সঙ্গে তেল মেশানো হবে এবং সেঁকার পাত্রে তাকে সেঁকা হবে| তৈরী হয়ে গেলে তুমি অবশ্যই তা ভেতরে আনবে| তুমি নৈবেদ্যটিকে টুকরো টুকরো করে ভাঙ্গবে| এর গন্ধ প্রভুকে খুশী করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা ভোজন-পাত্রে তেল দিয়ে তা ভাজবে; ওটা তেলে ভিজলে তুমি তা এনে ঐ ভক্ষ্য-নৈবেদ্যের টুকরো টুকরো রান্না করা সব সদাপ্রভুর উদ্দেশ্যে সুগন্ধের জন্য উৎসর্গ করবে।