Leviticus 6:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হারুনের পুত্রদের মধ্যে যে তার পদে অভিষিক্ত ইমাম হবে, সে তা কোরবানী করবে। চিরস্থায়ী নিয়ম অনুসারে তা মাবুদের উদ্দেশে সমপূর্ণভাবে পুড়িয়ে দিতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অভিষিক্ত যাজকরূপে তার উত্তরাধিকারী ছেলে এই খাদ্য প্রস্তুত করবে। এটি সদাপ্রভুর নিয়মিত অংশ, যা পুরোপুরি পোড়াতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হারোণের পুত্রগণের মধ্যে যে তাহার পদে অভিষিক্ত যাজক হইবে, সে তাহা উৎসর্গ করিবে; চিরস্থায়ী বিধিমতে তাহা সদাপ্রভুর উদ্দেশে সম্পূর্ণরূপে দগ্ধ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হারোণের পুত্রগণের মধ্যে যে তাহার পদে অভিষিক্ত যাজক হইবে, সে তাহা উৎসর্গ করিবে। চিরস্থায়ী বিধিমতে তাহা সদাপ্রভুর উদ্দেশে সম্পূর্ণরূপে দগ্ধ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হারোণের পরে তার যে ছেলেকে মহাপুরোহিত-পদের জন্য অভিষেক করা হবে তাকেও এই উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। এটা সদাপ্রভুর নিয়মিত পাওনা, আর তার সবটাই পুড়িয়ে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হারুনের পরে তার যে ছেলেকে মহা-ইমাম-পদের জন্য অভিষেক করা হবে তাকেও এই কোরবানী করতে হবে। এটা মাবুদের নিয়মিত পাওনা, আর তার সবটাই পুড়িয়ে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ বংশীয় অভিষিক্ত পুরোহিত তা উৎসর্গ করবে। চিরস্থায়ী বিধিমতে প্রভুর উদ্দেশে সম্পূর্ণ আহুতি দিতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হারোণের স্থানে বসার জন্য হারোণের উত্তরপুরুষদের থেকে অভিষিক্ত যাজক এই শস্য নৈবেদ্য অবশ্যই প্রভুর কাছে আনবে| এ নিয়ম চিরকাল ধরে চলবে| প্রভুর জন্য শস্য নৈবেদ্য অবশ্যই সম্পূর্ণভাবে অগ্নিদগ্ধ করতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে হারোণের ছেলেদের মধ্যে যে তার পদে অভিষিক্ত যাজক হবে, সে তা উৎসর্গ করবে; চিরস্থায়ী বিধিমতে তা সদাপ্রভুর উদ্দেশ্যে সম্পূর্ণভাবে পোড়ানো হবে।