Leviticus 6:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমামের প্রত্যেক শস্য-উৎসর্গ সমপূর্ণভাবে পুড়িয়ে দিতে হবে; তার কিছু খাওয়া চলবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজকের প্রত্যেক শস্য-নৈবেদ্য পুরোপুরি পুড়ে যাবে, এটি ভোজন করা যাবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাজকের প্রত্যেক ভক্ষ্য-নৈবেদ্য সম্পূর্ণরূপে দগ্ধ করিতে হইবে; তাহার কিছু খাইতে হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজকের প্রত্যেক ভক্ষ্য-নৈবেদ্য সম্পূর্ণরূপে দগ্ধ করিতে হইবে; তাহার কিছু খাওয়া যাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিতের আনা শস্য-উৎসর্গের সবটাই পুড়িয়ে ফেলতে হবে; তা খাওয়া চলবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমামের আনা শস্য-কোরবানীর সবটাই পুড়িয়ে ফেলতে হবে; তা খাওয়া চলবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত কর্তৃক নিবেদিত ভক্ষ্য নৈবেদ্যের সবটাই আহুতি দিতে হবে, তার কোন অংশ ভোজন করা চলবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকের প্রত্যেকটি শস্য নৈবেদ্য অবশ্যই সম্পূর্ণভাবে পোড়াতে হবে| তা কোন মতেই আহার করা চলবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাজকের প্রত্যেক ভক্ষ্য-নৈবেদ্য সম্পূর্ণভাবে পোড়ানো হবে; তার কিছু খেতে হবে না।