Leviticus 6:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি হারুন ও তার পুত্রদেরকে বল, গুনাহ্-কোরবানীর এই ব্যবস্থা; যে স্থানে পোড়ানো-কোরবানী করা হয়, সেই স্থানে মাবুদের সম্মুখে গুনাহ্-কোরবানীও করা হবে; তা অতি পবিত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হারোণ ও তার ছেলেদের বলো, পাপার্থক বলিদানের নিয়মাবলি এইরকম: সদাপ্রভুর সামনে হোমবলি হত্যা করার জায়গায় পাপার্থক বলিকে হত্যা করতে হবে; এটি অত্যন্ত পবিত্র।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি হারোণ ও তাহার পুত্রগণকে বল, পাপার্থক বলির এই ব্যবস্থা; যে স্থানে হোমবলির হনন হয়, সেই স্থানে সদাপ্রভুর সম্মুখে পাপার্থক বলিরও হনন হইবে; তাহা অতি পবিত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি হারোণ ও তাহার পুত্রগণকে বল, পাপার্থক বলির এই ব্যবস্থা; যে স্থানে হোমবলি হনন করা হয়, সেই স্থানে সদাপ্রভুর সম্মুখে পাপার্থক বলিও হনন করা হইবে; তাহা অতি পবিত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হারোণ ও তার ছেলেদের বল যে, এই হল পাপ-উৎসর্গের নিয়ম। পোড়ানো-উৎসর্গের পশু কাটবার জায়গায় সদাপ্রভুর সামনে পাপ-উৎসর্গের পশুও কাটতে হবে। এই উৎসর্গের মাংস মহাপবিত্র জিনিস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হারুন ও তার ছেলেদের বল যে, এই হল গুনাহের কোরবানীর নিয়ম। পোড়ানো-কোরবানীর পশু কাটবার জায়গায় মাবুদের সামনে গুনাহের কোরবানীর পশুও জবাই করতে হবে। এই কোরবানীর গোশ্ত মহাপবিত্র জিনিস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি হারোণ ও তার পুত্রদের বল যে প্রায়শ্চিত্ত বলি উৎসর্গের বিধি এই: যেখানে হোমবলির পশু হনন করা হয় সেখানে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে প্রায়শ্চিত্ত বলির পশুও হনন করতে হবে, কারণ এই বলি মহাপবিত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হারোণ ও তার পুত্রদের বলো: এই হল পাপ নৈবেদ্য দানের নিয়ম| যেখানে প্রভুর সামনে হোমবলির বলি হত্যা করা হয়েছিল, সেখানেই পাপ নৈবেদ্যর বলিকেও হত্যা করতে হবে| এটা অত্যন্ত পবিত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি হারোণ ও তার ছেলেদেরকে বল, পাপের জন্য বলির এই ব্যবস্থা; যে জায়গায় হোমবলির জন্য হত্যা করা হয়, সে জায়গায় সদাপ্রভুর সামনে পাপের জন্য বলিরও হত্যা হবে; তা অতি পবিত্র।