Leviticus 6:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে ইমাম গুনাহ্‌-কোরবানী হিসেবে তা কোরবানী করে সে তা ভোজন করবে; জমায়েত-তাঁবুর প্রাঙ্গণে কোন পবিত্র স্থানে তা খেতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উৎসর্গকারী যাজক এই খাদ্য খাবে। সমাগম তাঁবুর উঠোনের পবিত্রস্থানে খাদ্যটি ভোজন করতে হবে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে যাজক পাপার্থে তাহা উৎসর্গ করে, সে তাহা ভোজন করিবে; সমাগম-তাম্বুর প্রাঙ্গণে কোন পবিত্র স্থানে তাহা খাইতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে যাজক পাপার্থে তাহা উৎসর্গ করে, সে তাহা ভোজন করিবে; সমাগম-তাম্বুর প্রাঙ্গণে কোন পবিত্র স্থানে তাহা খাইতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে পুরোহিত এই উৎসর্গের অনুষ্ঠান করবে সে এই মাংস খাবে। কোন পবিত্র জায়গায়, অর্থাৎ মিলন-তাম্বুর উঠানে তা খেতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে ইমাম এই কোরবানী দেবে সে এই গোশ্‌ত খাবে। কোন পবিত্র জায়গায়, অর্থাৎ মিলন-তাম্বুর উঠানে তা খেতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে পুরোহিত পাপের প্রায়শ্চিত্তের জন্য ঐ বলি উৎসর্গ করবে, সে-ই তা ভক্ষণ করবে। সম্মিলন শিবিরের প্রাঙ্গণে কোন শুচিশুদ্ধ স্থানে সেটি ভোজন করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে যাজক পাপ নৈবেদ্য উৎসর্গ করছে সে অবশ্যই সেটা খাবে; কিন্তু সে এটা একটা পবিত্র জায়গায় খাবে-জায়গাটা যেন সমাগম তাঁবুর চারপাশের উঠানের মধ্যে হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে যাজক পাপের জন্য তা উৎসর্গ করে, সে তা খাবে; সমাগম-তাঁবু প্রাঙ্গণে কোন পবিত্র জায়গায় তা খেতে হবে।