Leviticus 6:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু পবিত্র স্থানে কাফ্ফারা করতে যে কোন গুনাহ্-কোরবানীর রক্ত জমায়েত-তাঁবুর ভিতরে আনতে হবে, তা ভোজন করা চলবে না, আগুনে পুড়িয়ে দিতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু পবিত্রস্থানে প্রায়শ্চিত্ত করবার জন্য সমাগম তাঁবুতে আনা যে কোনো পাপার্থক বলির রক্ত ভোজন করা যাবে না; এই ভক্ষ্য দ্রব্যকে পোড়াতেই হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু পবিত্র স্থানে প্রায়শ্চিত্ত করিতে যে কোন পাপার্থক বলির রক্ত সমাগম-তাম্বুর ভিতরে আনীত হইবে, তাহা ভোজন করিতে হইবে না, অগ্নিতে পোড়াইয়া দিতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু পবিত্র স্থানে প্রায়শ্চিত্ত করিতে যে কোন পাপার্থক বলির রক্ত সমাগম-তাম্বুর ভিতরে আনীত হইবে, তাহা ভোজন করা যাইবে না, অগ্নিতে পোড়াইয়া দিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পবিত্র স্থানে পাপ ঢাকা দেবার উদ্দেশ্যে যদি পাপ-উৎসর্গের কোন পশুর রক্ত মিলন-তাম্বুতে নিয়ে যাওয়া হয় তবে তার মাংস খাওয়া চলবে না, তা পুড়িয়ে ফেলতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পবিত্র স্থানে গুনাহ্ ঢাকা দেবার উদ্দেশ্যে যদি গুনাহের কোরবানীর কোন পশুর রক্ত মিলন-তাম্বুতে নিয়ে যাওয়া হয় তবে তার গোশ্ত খাওয়া চলবে না, তা পুড়িয়ে ফেলতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যে প্রায়শ্চিত্ত বলির রক্ত সম্মিলন শিবিরের অভ্যন্তরে নিয়ে যাওয়া হবে, সেই বলির মাংস ভোজন করা চলবে না। তার সবটাই আগুনে পুড়িয়ে ফেলতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যদি পাপ মোচনের নৈবেদ্যর রক্ত সমাগম তাঁবুর মধ্যে আনা হয় এবং সেই পবিত্র স্থানে লোকদের শুচি করার জন্য ব্যবহার করা হয়, তাহলে সেই পাপ মোচনের নৈবেদ্য আগুনে পুড়িয়ে নিতে হবে| যাজকরা সেই পাপ নৈবেদ্য অবশ্যই খাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু পবিত্র জায়গায় প্রায়শ্চিত্ত করতে যে কোনো পাপের জন্য বলির রক্ত সমাগম-তাঁবু ভেতরে আনা হবে, তা খেতে হবে না, আগুনে পুড়িয়ে দিতে হবে।