Leviticus 6:4 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি সে এরকম গুনাহ্ করে দোষী হয়ে থাকে তবে সে যা সবলে হরণ করেছে, অথবা অন্যায় দ্বারা পেয়েছে, কিংবা যে গচ্ছিত বস্তু তার কাছ রাখা হয়েছে, কিংবা সে যে হারানো বস্তু পেয়ে রেখেছে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন সে এরকম কোনো পাপ করে এবং বুঝতে পারে যে সে অপরাধী, তখন চুরি করা বস্তু বা লুন্ঠিত জিনিস, অথবা তার প্রতি অর্পিত জিনিস কিংবা হারানো প্রাপ্ত সম্পদ পেয়ে নিজের কাছে রেখেছে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি সে এরূপ পাপ করিয়া দোষী হইয়া থাকে, তবে সে যাহা সবলে হরণ করিয়াছে, অথবা অন্যায় দ্বারা পাইয়াছে, কিম্বা যে গচ্ছিত বস্তু তাহার কাছে সমর্পিত হইয়াছে, কিম্বা সে যে হারাণ বস্তু পাইয়া রাখিয়াছে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি সে এরূপ পাপ করিয়া দোষী হইয়া থাকে, তবে সে যাহা সবলে হরণ করিয়াছে, অথবা অন্যায় দ্বারা পাইয়াছে, কিম্বা যে গচ্ছিত বস্তু তাহার কাছে সমর্পিত হইয়াছে, কিম্বা সে যে হারানো বস্তু পাইয়া রাখিয়াছে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে সে যা কিছু বলপূর্বক অপহরণ, বা অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, সেটি তাকে ফিরিয়ে দিতে হবে। অথবা যে জিনিস তার কাছে গচ্ছিত রাখা হয়েছে, বা সে যে হারানো জিনিস
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সে এই ধরণের কোন কাজ করলে পাপের দোষে দোষী হবে, সুতরাং সে যা কিছু চুরি করেছিল, সে অন্যকে ঠকিয়ে যা কিছু নিয়েছিল তা সে অবশ্যই ফিরিয়ে দেবে| অথবা অন্য লোকরা তাকে যা কিছু তত্ত্বাবধান করার জন্য দিয়েছিল অথবা যেসব জিনিস সে পেয়েও মিথ্যে বলেছিল, সব কিছু সে অবশ্যই ফিরিয়ে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি সে এভাবে পাপ করে দোষী হয়ে থাকে, তবে সে যা গায়ের জোরে কেড়ে নিয়েছে, অথবা অন্যায়ভাবে পেয়েছে, কিংবা যে গচ্ছিত জিনিস তার কাছে দেওয়া হয়েছে, কিংবা সে যে হারানো জিনিস পেয়ে রেখেছে,