Leviticus 6:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইমাম মাবুদের সম্মুখে তার জন্য কাফ্‌ফারা দেবে; তাতে যে কোন কাজ দ্বারা সে দোষী হয়েছে, তার মাফ পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এভাবে সদাপ্রভুর সামনে তার পক্ষে যাজক প্রায়শ্চিত্ত করবে এবং এসব আদেশের যে কোনো একটি আদেশ অমান্য হেতু তার পাপের ক্ষমা হবে, যা তাকে দোষী করেছিল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাজক সদাপ্রভুর সম্মুখে তাহার নিমিত্তে প্রায়শ্চিত্ত করিবে; তাহাতে যে কোন কর্ম্ম দ্বারা সে দোষী হইয়াছে, তাহার ক্ষমা পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাজক সদাপ্রভুর সম্মুখে তাহার নিমিত্তে প্রায়শ্চিত্ত করিবে; তাহাতে যে কোন কর্ম দ্বারা সে দোষী হইয়াছে, তাহার ক্ষমা পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত তা দিয়ে সদাপ্রভুর সামনে তার পাপ ঢাকা দেবার ব্যবস্থা করবে। এই সব পাপের যেটা করেই সে দোষী হোক না কেন, তাকে ক্ষমা করা হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম তা দিয়ে মাবুদের সামনে তার গুনাহ্‌ ঢাকা দেবার ব্যবস্থা করবে। এই সব গুনাহের যেটা করেই সে দোষী হোক না কেন, তাকে মাফ করা হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত তার পাপের জন্য প্রায়শ্চিত্তের বলি উৎসর্গ করবে। তাহলে সে পাপের ক্ষমা পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যাজক প্রভুর কাছে যাবে এবং লোকটির পাপ মোচনের জন্য প্রয়োজনীয় কাজ করবে এবং প্রভু লোকটির সমস্ত কাজ ক্ষমা করে দেবেন যেগুলির জন্য সে দায়ী ছিল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যাজক সদাপ্রভুর সামনে তার জন্যে প্রায়শ্চিত্ত করবে; তাতে যে কোনো কাজের জন্য সে দোষী হয়েছে, তার ক্ষমা পাবে।”