Leviticus 6:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি হারুন ও তার পুত্রদেরকে এই হুকুম দাও যে, পোড়ানো-কোরবানীর জন্য এ হল ব্যবস্থা; পোড়ানো-কোরবানী প্রভাত পর্যন্ত সমস্ত রাত কোরবানগাহ্র আগুনের উপরে থাকবে এবং কোরবানগাহ্র আগুন জ্বলতে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হারোণ ও তার ছেলেদের এই আদেশ দাও, ‘হোমবলির নিয়মাবলি এইরকম: সারারাত, সকাল অবধি হোমবলি বেদিগৃহে থাকবে, এবং বেদিতে অগ্নি নির্বাপিত হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি হারোণ ও তাহার পুত্রগণকে এই আজ্ঞা কর। হোমের এই ব্যবস্থা; হোম বলি প্রভাত পর্য্যন্ত সমস্ত রাত্রি বেদির অগ্নিকুণ্ডের উপরে থাকিবে, এবং বেদির অগ্নি প্রজ্বলিত থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি হারোণ ও তাহার পুত্রগণকে এই আজ্ঞা কর। হোমের এই ব্যবস্থা; হোমবলি প্রভাত পর্যন্ত সমস্ত রাত্রি বেদির অগ্নিকুণ্ডের উপরে থাকিবে, এবং বেদির অগ্নি প্রজ্বলিত থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হারোণ ও তার ছেলেদের জানিয়ে দাও যে, এই হল পোড়ানো-উৎসর্গের নিয়ম। পোড়ানো-উৎসর্গের জিনিস সারা রাত ধরে সকাল পর্যন্ত বেদীর আগুনের উপর থাকবে, আর বেদীর আগুন জ্বালিয়েই রাখতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হারুন ও তার ছেলেদের জানিয়ে দাও যে, এই হল পোড়ানো-কোরবানীর নিয়ম। পোড়ানো-কোরবানীর জিনিস সারা রাত ধরে সকাল পর্যন্ত কোরবানগাহের আগুনের উপর থাকবে, আর কোরবানগাহের আগুন জ্বালিয়েই রাখতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি হারোণ ও তার পুত্রদের বল যে হোমবলি সংক্রান্ত বিধি হবে এই: হোমবলি সারারাত প্রজ্বলিত অগ্নিকুণ্ডের উপরে থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হারোণ এবং তার পুত্রদের এই নির্দেশ দাও: এটা হল হোমবলির নিয়ম| বেদীর অগ্নিকুণ্ডের ওপর সকাল না হওয়া পর্যন্ত হোমবলি সারা রাত ধরে থাকবে| বেদীর আগুন অবশ্যই একটানা বেদীটির ওপরে জ্বলতে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি হারোণ ও তার ছেলেদেরকে এই আদেশ কর। হোমের ব্যবস্থা; হোমবলি সকাল পর্যন্ত সমস্ত রাত্রি বেদির অগ্নিকুণ্ডের উপরে থাকবে এবং বেদির আগুন জালানো থাকবে