Leviticus 7:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তেল মিশানো কিংবা শুকনো সমস্ত শস্য-উৎসর্গ সমানভাবে হারুনের সকল পুত্রের হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তেলমিশ্রিত কিংবা অমিশ্রিত যে কোনো শস্য-নৈবেদ্য হারোণের ছেলেরা সবাই সমপরিমাণে পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৈলমিশ্রিত কিম্বা শুষ্ক ভক্ষ্য-নৈবেদ্য সকল সমানরূপে হারোণের সকল পুত্রের হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৈলমিশ্রিত কিম্বা শুষ্ক ভক্ষ্য-নৈবেদ্য সকল সমানরূপে হারোণের সকল পুত্রের হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তেল মিশানো হোক বা শুকনা হোক প্রত্যেকটি শস্য-উৎসর্গের জিনিস থেকে হারোণের সব ছেলেরা সমান অংশ পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তেল মিশানো হোক বা শুকনা হোক প্রত্যেকটি শস্য-কোরবানীর জিনিস থেকে হারুনের সব ছেলেরা সমান অংশ পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তেলের ময়ান দেওয়া অথবা রান্না করা হয় নি এমন অবশিষ্ট ভক্ষ্য নৈবেদ্য হারোণ বংশীয় পুরোহিতদের সকলের সমান অংশে প্রাপ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণের পুত্রদের অধিকারে থাকবে শস্য নৈবেদ্যসমূহ, সেগুলি শুকনো বা তেল মেশানো হতে পারে| হারোণের পুত্ররা সকলে এই খাদ্যের অংশ নেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তেল মেশানো কিংবা শুকনো শস্য নৈবেদ্য সব সমানভাবে হারোণের সব বংশের হবে।