Leviticus 7:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেউ যদি শুকরিয়া-কোরবানী আনে তবে সে শুকরিয়া-কোরবানীর সঙ্গে তেল মিশানো খামিহীন রুটি, তৈলাক্ত খামিহীন চাপাটি, তৈলসিক্ত মিহি সুজি ও তৈলাক্ত পিঠা নিবেদন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি সে কৃতজ্ঞতার প্রকাশস্বরূপ বলি আনে, তাহলে ধন্যবাদসূচক এই বলিদানের সঙ্গে সে তেলমিশ্রিত খামিরবিহীন রুটি, তৈলাক্ত খামিরবিহীন সরুচাকলি, তৈলসিক্ত মিহি ময়দার পিঠে আনবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেহ যদি স্তবার্থক বলি আনে, তবে সে স্তববলির সহিত তৈলমিশ্রিত তাড়ীশূন্য রুটী, তৈলাক্ত তাড়ীশূন্য সরুচাকলী, তৈলসিক্ত সূক্ষ্ম সূজি ও তৈলাক্ত পিষ্টক নিবেদন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেহ যদি স্তবার্থক বলি আনে, তবে সে স্তববলির সহিত তৈলমিশ্রিত তাড়ীশুন্য রুটি, তৈলাক্ত তাড়ীশুন্য সরুচাকলী, তৈলসিক্ত সূক্ষ্ম সুজি ও তৈলাক্ত পিষ্টক নিবেদন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি এই যোগাযোগ-উৎসর্গ কেউ সদাপ্রভুকে কৃতজ্ঞতা জানাবার জন্য করতে চায় তবে এই কৃতজ্ঞতার উৎসর্গের সংগে থাকবে তেলের ময়ান দেওয়া খামিহীন পিঠা, তেল লাগানো খামিহীন চাপাটি এবং তেলের ময়ান দেওয়া ভাল করে ঠাসা মিহি ময়দার পিঠা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি এই যোগাযোগ-কোরবানী কেউ মাবুদকে কৃতজ্ঞতা জানাবার জন্য করতে চায় তবে এই কৃতজ্ঞতার কোরবানীর সংগে থাকবে তেলের ময়ান দেওয়া খামিহীন পিঠা, তেল লাগানো খামিহীন চাপাটি এবং তেলের ময়ান দেওয়া ভাল করে ঠাসা মিহি ময়দার পিঠা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ যদি প্রভু পরমেশ্বরের কাছে কৃতজ্ঞতা নিবেদনের জন্য বলি উৎসর্গ করে তবে তার সঙ্গে তেলের ময়ান দেওয়া খামিরবিহীন রুটি, তেল মিশ্রিত খামিরবিহীন সরু চাকলি, তেলের ময়ান দেওয়া ময়দা ও তেলে ভাজা পিঠে নিবেদন করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোন ব্যক্তি কৃতজ্ঞতা জানাতে মঙ্গল নৈবেদ্য আনতে পারে| যদি সে কৃতজ্ঞতা জানাতে নৈবেদ্য আনে তবে তার খামিরবিহীন তেল মাখানো রুটি, ওপরে তেল দেওয়া পাতলা কিছু রুটি এবং তেল মেশানো গুঁড়ো ময়দার কিছু গোটা পাঁউরুটি আনা উচিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেউ যদি ধন্যবাদের বলি আনে, তবে সে তার সঙ্গে তেল মেশানো খামিহীন রুটি, তৈলাক্ত খামিহীন শক্ত রুটি, তৈলসিক্ত সূক্ষ্ম সূজি ও তৈলাক্ত পিঠে উত্সর্গ করবে।