Leviticus 7:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে তা থেকে, অর্থাৎ প্রত্যেক উপহার থেকে, এক একখানি পিঠা নিয়ে উত্তোলনীয় উপহার হিসেবে মাবুদের উদ্দেশে নিবেদন করবে; যে ইমাম মঙ্গল-কোরবানীর রক্ত ছিটিয়ে দেবে সে তা পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সব ধরনের ভক্ষ্য সে সদাপ্রভুর উদ্দেশে একটি করে উপহার দানরূপে আনবে; এগুলি সেই যাজকের হবে যে বেদিতে মঙ্গলার্থক বলির রক্ত ছিটাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে তাহা হইতে, অর্থাৎ প্রত্যেক উপহার, হইতে, এক একখানি পিষ্টক লইয়া উত্তোলনীয় উপহাররূপে সদাপ্রভুর উদ্দেশে নিবেদন করিবে; যে যাজক মঙ্গলার্থক বলির রক্ত প্রক্ষেপ করে, সে তাহা পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে তাহা হইতে, অর্থাৎ প্রত্যেক উপহার হইতে, এক একখানি পিষ্টক লইয়া উত্তোলনীয় উপহাররূপে সদাপ্রভুর উদ্দেশে নিবেদন করিবে; যে যাজক মঙ্গলার্থক বলির রক্ত প্রক্ষেপ করে, সে তাহা পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুকে দেবার জন্য সে ঐ প্রত্যেক রকমের জিনিস থেকে এক একটা করে আনবে। যে পুরোহিত যোগাযোগ-উৎসর্গের পশুর রক্ত ছিটাবে এগুলো তারই পাওনা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদকে দেবার জন্য সে ঐ প্রত্যেক রকমের জিনিস থেকে এক একটা করে আনবে। যে ইমাম যোগাযোগ-কোরবানীর পশুর রক্ত ছিটাবে এগুলো তারই পাওনা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই জাতীয় নৈবেদ্যের প্রত্যেকটি থেকে সে একটি করে পিঠে নিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করবে। যে পুরোহিত স্বস্ত্যয়ন বলির রক্ত প্রক্ষেপ করবে, সেটি তার প্রাপ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সমস্ত রুটির একটি সেই যাজকের, যে মঙ্গল নৈবেদ্যর রক্ত ছিটিয়ে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সে তা থেকে, অর্থাৎ প্রত্যেক উপহার থেকে, প্রত্যেকটি থেকে এক একটি টুকরো নিয়ে উত্সর্গ করা উপহাররূপে সদাপ্রভুর উদ্দেশ্যে উত্সর্গ করবে; যে যাজক মঙ্গলের জন্য বলির রক্ত ছিঁটাবে, সে তা পাবে।