Leviticus 7:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মঙ্গলের নিমিত্ত আনা শুকরিয়া-কোরবানীর গোশ্‌ত কোরবানীর দিনেই ভোজন করতে হবে; তার কিছুই সকাল পর্যন্ত রাখা যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার ধন্যবাদ জ্ঞাপনের মঙ্গলার্থক বলির মাংস উৎসর্গীকরণের দিনে অবশ্যই ভোজন করতে হবে; সকাল পর্যন্ত যেন কোনো খাদ্য রাখা না হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মঙ্গলার্থক স্তববলির মাংস উৎসর্গের দিনেই ভোজন করিতে হইবে; তাহার কিছুই প্রাতঃকাল পর্য্যন্ত রাখিতে হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মঙ্গলার্থক স্তববলির মাংস উৎসর্গের দিনেই ভোজন করিতে হইবে; তাহার কিছুই প্রাতঃকাল পর্যন্ত রাখা যাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কৃতজ্ঞতা জানাবার এই উৎসর্গের মাংস উৎসর্গের দিনেই খেয়ে ফেলতে হবে, সকাল পর্যন্ত তা রেখে দেওয়া চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কৃতজ্ঞতা জানাবার এই কোরবানীর গোশ্‌ত কোরবানীর দিনেই খেয়ে ফেলতে হবে, সকাল পর্যন্ত তা রেখে দেওয়া চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বস্ত্যয়নের জন্য কৃতজ্ঞতার বলির মাংস উৎসর্গের দিনেই ভোজন করতে হবে। পরের দিন সকাল পর্যন্ত তার কিছুই রাখা চলবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মঙ্গল নৈবেদ্যর মাংস যেদিন উৎসর্গ করা হবে, সেই দিনেই তা খেতে হবে| একজন মানুষ এই উপহার ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাতেই দেয়; কিন্তু পরের দিন সকালের জন্য মাংসের একটুও যেন পড়ে না থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মঙ্গলের জন্য স্তববলির মাংস উৎসর্গের দিনেই খেতে হবে; তার কিছুই সকাল পর্যন্ত রাখতে হবে না।