Leviticus 7:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি তৃতীয় দিনে তার মঙ্গল-কোরবানীর কিঞ্চিৎ গোশ্‌তও ভোজন করা হয় তবে সেই কোরবানীকে কবুল করা হবে না এবং সেই কোরবানী-দাতার পক্ষে তা গণ্য হবে না, তা ঘৃণার বস্তু হবে এবং যে জন তা ভোজন করে সে অপরাধী বলে গণ্য হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি মঙ্গলার্থক বলিদানের কোনো মাংস তৃতীয় দিনে ভোজন করা হয়, তাহলে তা গৃহীত হবে না। উপহারদাতার প্রতি তা আরোপিত হবে না, কারণ সেটি অশুচি; যদি কেউ এই মাংস ভক্ষণ করে, সে তার জন্য দায়ী হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি তৃতীয় দিনে তাহার মঙ্গলার্থক বলির কিঞ্চিৎ মাংস ভোজন করা যায়, তবে সেই বলি গ্রাহ্য হইবে না, এবং সেই বলি উৎসর্গকারীর পক্ষে গণ্য হইবে না, তাহা ঘৃণার্হ হইবে; এবং যে জন তাহা ভোজন করে, সে আপন অপরাধ বহন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি তৃতীয় দিনে তাহার মঙ্গলার্থক বলির কিঞ্চিৎ মাংস ভোজন করা যায়, তবে সেই বলি গ্রাহ্য হইবে না, এবং সেই বলি উৎসর্গকারীর পক্ষে গণ্য হইবে না, তাহা ঘৃণার্হ হইবে, এবং যে জন তাহা ভোজন করে সে আপন অপরাধ বহন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি সেই মাংস তৃতীয় দিনেও খাওয়া হয় তবে সদাপ্রভু সেই উৎসর্গ গ্রহণ করবেন না। উৎসর্গকারীর পক্ষে সেটা ধরা হবে না, কারণ সেই মাংস তখন একটা অশুচি জিনিস হয়ে দাঁড়াবে। যে সেই মাংস খাবে তাকে সেই অন্যায়ের জন্য দায়ী করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি সেই গোশ্‌ত তৃতীয় দিনেও খাওয়া হয় তবে মাবুদ সেই কোরবানী কবুল করবেন না। কোরবানীদাতার পক্ষে সেটা ধরা হবে না, কারণ সেই গোশ্‌ত তখন একটা নাপাক জিনিস হয়ে দাঁড়াবে। যে সেই গোশ্‌ত খাবে তাকে সেই অন্যায়ের জন্য দায়ী করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি তৃতীয় দিনে স্বস্ত্যয়ন বলির মাংস ভোজন করা হয় তবে সেই বলি গ্রাহ্য হবে না বা উৎসর্গকারীর পক্ষে তা গণ্য করা হবে না। তা ঘৃণ্য বস্তুরূপে পরিগণিত হবে এবং যে তা ভক্ষণ করবে, সে অপরাধী হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কোন ব্যক্তি তৃতীয় দিন তার মঙ্গল নৈবেদ্যর কোন মাংস ভক্ষণ করে তাহলে প্রভু সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হবেন না| তার নৈবেদ্য প্রভু গ্রহণ করবেন না; সেই নৈবেদ্য হবে অশুচি| আর যদি কোন ব্যক্তি সেই মাংসের কিছু ভক্ষণ করে তা হলে সেই ব্যক্তি নিজে তার দোষের জন্য দায়ী হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তৃতীয় দিনের তার মঙ্গলের জন্য বলির অল্প মাংস খাওয়া যায়, তবে সেই বলি গ্রাহ্য হবে না এবং সেই বলি উৎসর্গকারীর পক্ষে গ্রহণ করা হবে না, তা ঘৃণার জিনিস হবে এবং যে তা খায়, সে নিজের অপরাধ বহন করবে।