Leviticus 7:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে গোশ্তে কোন নাপাক বস্তুর স্পর্শ লাগে তা ভোজন করা যাবে না, আগুনে পুড়িয়ে দিতে হবে। অন্য গোশ্ত প্রত্যেক পাক-পবিত্র লোকের খাদ্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘মাংস কোনো আনুষ্ঠানিক অশুচি বস্তুকে স্পর্শ করলে তা ভক্ষণ করা যাবে না; সেটি জ্বালিয়ে দিতে হবে। আনুষ্ঠানিকভাবে শুচি যে কোনো ব্যক্তি অন্য মাংস ভক্ষণ করতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কোন অশুচি বস্তুতে যে মাংস স্পৃষ্ট হয়, তাহা ভক্ষ্য হইবে না, অগ্নিতে পোড়াইয়া দিতে হইবে। অন্য মাংস প্রত্যেক শুচি লোকের খাদ্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি সেই মাংসে কোন অশুচি বস্তুর স্পর্শ লাগে, তাহা ভোজন করা যাইবে না, অগ্নিতে পোড়াইয়া দিতে হইবে। অন্য মাংস প্রত্যেক শুচি লোকের খাদ্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যোগাযোগ-উৎসর্গের মাংসে যদি কোন অশুচি জিনিসের ছোঁয়া লাগে তবে তা খাওয়া চলবে না, তা পুড়িয়ে ফেলতে হবে। তবে ছোঁয়া না লাগলে যারা শুচি আছে তারা তা খেতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যোগাযোগ-কোরবানীর গোশ্তে যদি কোন নাপাক জিনিসের ছোঁয়া লাগে তবে তা খাওয়া চলবে না, তা পুড়িয়ে ফেলতে হবে। তবে ছোঁয়া না লাগলে যারা পাক-সাফ আছে তারা তা খেতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন অশুচি বস্তুর ছোঁয়া লাগলে সেই মাংস খাওয়া চলবে না, তা পুড়িয়ে ফেলতে হবে। যারা শুচি তারাই শুধু এই মাংস ভক্ষণ করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“অশুচি এমন কোন বস্তুর ছোঁয়া লাগা মাংস অবশ্যই যেন কেউ না খায়; আগুনে এই মাংস পোড়াবে| প্রত্যেকটি শুচি মানুষ মঙ্গল নৈবেদ্য থেকে মাংস খেতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কোনো অশুচি জিনিসে যে মাংস স্পর্শ হয়, তা খাওয়া হবে না, আগুনে পুড়িয়ে দিতে হবে। অন্য মাংস প্রত্যেক শুচি লোকের খাবার।