Leviticus 7:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে স্থানে লোকেরা পোড়ানো-কোরবানী জবেহ্ করে সেই স্থানে দোষ-কোরবানী জবেহ্ করবে এবং ইমাম কোরবানগাহ্র উপরে চারদিকে তার রক্ত ছিটিয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দোষার্থক-নৈবেদ্যদান সেখানে করতে হবে, যেখানে হোমবলি করা হয় এবং বেদির উপরে চারপাশে এর রক্ত ছিটাতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে স্থানে লোকেরা হোমবলি হনন করে, সেই স্থানে দোষার্থক বলি হনন করিবে, এবং যাজক বেদির উপরে চারিদিকে তাহার রক্ত প্রক্ষেপ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে স্থানে লোকেরা হোমবলি হনন করে সেই স্থানে দোষার্থক বলি হনন করিবে, এবং যাজক বেদির উপরে চারিদিকে তাহার রক্ত প্রক্ষেপ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পোড়ানো-উৎসর্গের পশু কাটবার জায়গায় দোষ-উৎসর্গের পশুও কাটতে হবে এবং তার রক্ত বেদীর চারপাশের গায়ে ছিটিয়ে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পোড়ানো-কোরবানীর পশু কাটবার জায়গায় দোষের কোরবানীর পশুও জবাই করতে হবে এবং তার রক্ত কোরবানগাহের চারপাশের গায়ে ছিটিয়ে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেখানে হোমবলির পশু হনন করা হয় সেখানেই অপরাধ মোচনের বলির পশু হনন করবে। পুরোহিত বেদীর গায়ে চারিদিকে সেই বলির রক্ত ঢেলে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন যাজক দোষ মোচনের বলি অবশ্যই সেই জায়গায় হত্যা করবে, যেখানে হোমের বলি হত্যা করা হয়, তারপর দোষ মোচনের বলির রক্ত বেদীর সবদিকে ছিটিয়ে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে জায়গায় লোকেরা হোমবলি হত্যা করে, সেই জায়গায় অপরাধের বলি হত্যা করবে এবং যাজক বেদির ওপরে চারিদিকে তার রক্ত ছড়িয়ে দেবে।