Leviticus 7:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি কেউ কোন নাপাক বস্তু, অর্থাৎ মানুষের নাপাক বস্তু কিংবা নাপাক পশু কিংবা কোন নাপাক ঘৃণার বস্তু স্পর্শ করে মাবুদ সম্বন্ধীয় মঙ্গল-কোরবানীর গোশ্ত ভোজন করে তবে সেই ব্যক্তি নিজের লোকদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি কেউ কোনো অশুচি বস্তু স্পর্শ করে, কোনো অশুচি মানুষ অথবা এক অশুচি পশু, কিংবা ভূমিতে বিচরণকারী কোনো অশুচি ঘৃণার্হ বস্তু, এবং পরে সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত মঙ্গলার্থক বলিদানের মাংস ভক্ষণ করে, তাহলে সে নিজের লোকদের মধ্য থেকে অবশ্যই উচ্ছিন্ন হবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি কেহ কোন অশুচি বস্তু, অর্থাৎ মনুষ্যের অশুটি বস্তু কিম্বা অশুচি পশু কিম্বা কোন অশুচি ঘৃণার্হ বস্তু স্পর্শ করিয়া সদাপ্রভু সম্বন্ধীয় মঙ্গলার্থক বলির মাংস ভোজন করে, তবে সেই প্রাণী আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি কেহ কোন অশুচি বস্তু, অর্থাৎ মনুষ্যের অশুচি বস্তু কিম্বা অশুচি পশু কিম্বা কোন অশুচি ঘৃণার্হ বস্তু স্পর্শ করিয়া সদাপ্রভু সম্বন্ধীয় মঙ্গলার্থক বলির মাংস ভোজন করে, তবে সেই প্রাণী আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি কেউ মানুষের বা পশুর কোন অশুচি জিনিস কিম্বা অন্য কোন অশুচি ঘৃণার জিনিস ছুঁয়ে ফেলে আর তার পরে সদাপ্রভুর কাছে উৎসর্গ করা যোগাযোগ-উৎসর্গের মাংস খায় তবে তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি কেউ মানুষের বা পশুর কোন নাপাক জিনিস কিংবা অন্য কোন নাপাক ঘৃণার জিনিস ছুঁয়ে ফেলে আর তার পরে মাবুদের কাছে কোরবানী দেওয়া যোগাযোগ-কোরবানীর গোশ্ত খায় তবে তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কেউ অশুচি কোন দ্রব্য, মানুষের কোন অশুচি বস্তু কিম্বা অশুচি পশু বা অশুচি ও ঘৃণ্য কোন কিছু স্পর্শ করার পর প্রভু পরমেশ্বরের উৎসর্গিত স্বস্ত্যয়ন বলির মাংস ভোজন করে, তাহলে সে সমাজচ্যুত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি কোন ব্যক্তি কোন অশুচি জিনিস, যা মানুষের শরীরের দ্বারা অশুচি হয়েছে বা কোন অশুচি জন্তু বা প্রভু নিষেধ করেছেন এমন কোন জিনিস স্পর্শ করে, তাহলে সেই ব্যক্তি অশুচি হবে| এবং যদি সে মঙ্গল নৈবেদ্যর মাংস খায়, তাহলে তাকে অবশ্যই তার লোকদের থেকে আলাদা করতে হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি কেউ কোনো অশুচি বস্তু, অর্থাৎ মানুষের অশুচি জিনিস কিংবা অশুচি পশু কিংবা কোনো অশুচি ঘৃণার জিনিস স্পর্শ করে সদাপ্রভু বিষয়ে মঙ্গলের জন্য বলির মাংস খায়, তবে সেই লোক নিজের লোকদের মধ্যে থেকে উচ্ছেদ হবে।