Leviticus 7:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মৃত কিংবা কোন পশুর আঘাতে নিহত কোন পশুর চর্বি অন্যান্য কাজে ব্যবহার করবে; কিন্তু কোন মতে তা ভোজন করবে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মৃত পশুর অথবা বন্যপশু দ্বারা ছিন্নভিন্ন পশুর মেদ অন্য যে কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে কিন্তু তোমরা কিছুতেই ভোজন করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং স্বয়ংমৃত কিম্বা পশু দ্বারা বিদীর্ণ পশুর মেদ অন্যান্য কর্ম্মে ব্যবহার করিবে; কিন্তু কোন মতে তাহা ভোজন করিবে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং স্বয়ংমৃত কিম্বা পশু দ্বারা বিদীর্ণ পশুর মেদ অন্যান্য কর্মে ব্যবহার করিবে; কিন্তু কোন মতে তাহা ভোজন করিবে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মরা পশুর কিম্বা বুনো জন্তুর ছিঁড়ে ফেলা পশুর চর্বি তোমরা অন্য কাজে ব্যবহার করতে পারবে কিন্তু তা খেতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মরা পশুর কিংবা বুনো জন্তুর ছিঁড়ে ফেলা পশুর চর্বি তোমরা অন্য কাজে ব্যবহার করতে পারবে কিন্তু তা খেতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বাভাবিকভাবে মৃত বা অন্য কোন পশুর দ্বারা নিহত পশুর মেদ অন্য কাজে ব্যবহার করা চলবে কিন্তু তা কখনও ভক্ষণ করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে জন্তু স্বাভাবিক ভাবে মারা গেছে অথবা অন্য জন্তুদের দ্বারা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে, তোমরা সে জন্তুর চর্বি ব্যবহার করতে পার; কিন্তু তোমরা কখনোই তা খাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং নিজে থেকে মারা যাওয়া কিংবা পশুর মাধ্যমে ছিন্নভিন্ন হওয়া পশুর মেদ অন্য কাজে ব্যবহার করবে; কিন্তু কোনোভাবে তা খাবে না;