Leviticus 7:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তোমাদের মধ্যে যে কেউ মাবুদের উদ্দেশে অগ্নিকৃত কোরবানীর পশুর চর্বি ভোজন করে সেই ভোক্তা নিজের লোকদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি কেউ এমন কোনো পশুর মেদ ভোজন করে যা অগ্নিকৃত উপহার রূপে সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত, সে আপন লোকদের মধ্য থেকে অবশ্যই উচ্ছিন্ন হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা যে কোন পশু হইতে সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করা যায়, সেই পশুর মেদ যে কেহ ভোজন করিবে সেই ভোক্তা আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা যে কোন পশু হইতে সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করা যায়, সেই পশুর মেদ যে কেহ ভোজন করিবে সেই ভোক্তা আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সব পশু দিয়ে সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের অনুষ্ঠান করা যায় তার চর্বি যে খাবে তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সব পশু দিয়ে মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানী দেওয়া যায় তার চর্বি যে খাবে তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের উদ্দেশে আহুতি দেওয়া পশুর মেদ যে ভক্ষণ করবে সেই ব্যক্তি স্বজাতিচ্যুত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আগুনে পোড়া জন্তু প্রভুর প্রতি প্রদত্ত যদি কোন ব্যক্তি তার চর্বি খায়, তাহলে সেই ব্যক্তিকে তার সংশ্লিষ্ট লোকদের থেকে বিচ্ছিন্ন হতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যে কোনো পশু থেকে সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে তৈরী উপহার উৎসর্গ করা যায়, সেই পশুর মেদ যে কেউ খাবে, সেই লোক নিজের লোকদের মধ্যে থেকে উচ্ছেদ হবে।