Leviticus 7:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলত মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার অর্থাৎ বুকের গোশ্তের সঙ্গে চর্বি নিজের হাতে আনবে; তাতে সেই বুকের গোশ্ত দোলনীয় উপহার হিসেবে মাবুদের সম্মুখে দোলায়িত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে নিজের হাতে সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার নৈবেদ্যরূপে সদাপ্রভুর সামনে আনবে; বক্ষের সঙ্গে মেদও আনতে হবে এবং সেই বক্ষ দোলনীয়-নৈবেদ্যস্বরূপ সদাপ্রভুর সামনে দোলাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলতঃ সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার অর্থাৎ বক্ষের সহিত মেদ স্বহস্তে আনিবে; তাহাতে সেই বক্ষঃ দোলনীয় নৈবেদ্যার্থে সদাপ্রভুর সম্মুখে দোলায়িত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার অর্থাৎ বক্ষের সহিত মেদ স্বহস্তে আনিবে; তাহাতে সেই বক্ষ দোলনীয় নৈবেদ্যার্থে সদাপ্রভুর সম্মুখে দোলায়িত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের এই অংশ, অর্থাৎ বুকের মাংস ও তার উপরকার চর্বি সে নিজের হাতে পুরোহিতকে দেবে। বুকের মাংসটা পুরোহিত দোলন-উৎসর্গ হিসাবে সদাপ্রভুর সামনে দোলাবে আর সেটা হারোণ ও তার ছেলেদের পাওনা হবে, কিন্তু চর্বিটা সে বেদীর উপর পুড়িয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানীর এই অংশ, অর্থাৎ বুকের গোশ্ত ও তার উপরকার চর্বি সে নিজের হাতে ইমামকে দেবে। বুকের গোশ্তটা ইমাম দোলন-কোরবানী হিসাবে মাবুদের সামনে দোলাবে আর সেটা হারুন ও তার ছেলেদের পাওনা হবে, কিন্তু চর্বিটা সে কোরবানগাহের উপর পুড়িয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করার জন্য হোম নৈবেদ্য সে নিজে বয়ে আনবে। সে বলির পশুর পাঁজর ও মেদ আনবে এবং প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উপহারের সেই অংশ আগুনে পোড়ানো হবে| সে নিজের হাতে সেই উপহারের অংশ বহন করবে| সেই জন্তুটির চর্বি এবং বক্ষদেশ যাজকের কাছে আনবে| প্রভুর সামনে জন্তুটির বক্ষদেশটি তুলে ধরবে| এটাই হবে দোলনীয় নৈবেদ্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফলে সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে তৈরী উপহার অর্থাৎ বক্ষের সঙ্গে মেদ নিজের হাতে আনবে; তাতে সেই বক্ষের নৈবেদ্যের জন্যে সদাপ্রভুর সামনে তুলবে।