Leviticus 7:31 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমাম কোরবানগাহ্‌র উপরে সেই চর্বি পুড়িয়ে ফেলবে, কিন্তু বুকের গোশ্‌তটি হারুন ও তার পুত্রদের হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বেদির উপরে যাজক মেদ জ্বালাবে, কিন্তু হারোণ ও তার ছেলেরা বক্ষের অধিকারী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাজক বেদির উপরে সেই মেদ দগ্ধ করিবে, কিন্তু বক্ষঃ হারোণের ও তাহার পুত্রগণের হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজক বেদির উপরে সেই মেদ দগ্ধ করিবে, কিন্তু বক্ষ হারোণের ও তাহার পুত্রগণের হইবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত সেই মেদ বেদীর আগুনে আহুতি দেবে, কিন্তু পাঁজরটি হারোণ বংশীয় পুরোহিতদের প্রাপ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যাজক বেদীর ওপর চর্বি পোড়াবে; কিন্তু জন্তুর বক্ষদেশ হারোণ এবং তার পুত্রদের অধিকারে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাজক বেদির ওপরে সেই মেদ পোড়াবে, কিন্তু বক্ষ হারোণের ও তার ছেলেদের হবে।