Leviticus 7:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা নিজ নিজ মঙ্গল-কোরবানীর পশুর ডান ঊরু উত্তোলনীয় উপহার হিসেবে ইমামকে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা নিজ নিজ মঙ্গলার্থক বলিদানের ডান জাং উপহাররূপে যাজককে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা আপন আপন মঙ্গলার্থক বলির দক্ষিণ জঙ্ঘা উত্তোলনীয় উপহাররূপে যাজককে দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা আপন আপন মঙ্গলার্থক বলির দক্ষিণ জঙ্ঘা উত্তোলনীয় উপহাররূপে যাজককে দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোগাযোগ-উৎসর্গের পশুর ডান পাশের ঊরুর মাংসটা পুরোহিতকে দিয়ে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোগাযোগ-কোরবানীর পশুর ডান পাশের রানের গোশ্তটা ইমামকে দিয়ে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা স্বস্ত্যয়ন বলির পিছনের ডান পা-টি পুরোহিতকে দান করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা মঙ্গল নৈবেদ্যর ডান দিকের উরুটিও যাজককে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা নিজেদের মঙ্গলের জন্য বলির ডান জঙ্ঘা উত্তোলনীয় উপহার হিসাবে যাজককে দেবে।