Leviticus 7:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হারুনের পুত্রদের মধ্যে যে কেউ মঙ্গল-কোরবানীর পশুর রক্ত ও চর্বি কোরবানী করে সে তার অংশরূপে তার ডান ঊরু পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হারোণের যে ছেলে মঙ্গলার্থক বলিদানের রক্ত ও মেদ উৎসর্গ করবে, তার ভাগের অংশরূপে ডান জাং পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হারোণের পুত্রগণের মধ্যে যে কেহ মঙ্গলার্থক বলির রক্ত ও মেদ উৎসর্গ করে, সে আপন অংশরূপে তাহার দক্ষিণ জঙ্ঘা পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হারোণের পুত্রগণের মধ্যে যে কেহ মঙ্গলার্থক বলির রক্ত ও মেদ উৎসর্গ করে, সে আপন অংশরূপে তাহার দক্ষিণ জঙ্ঘা পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হারোণের যে ছেলে যোগাযোগ-উৎসর্গের পশুর রক্ত ও চর্বি উৎসর্গ করবে সে-ই তার পাওনা হিসাবে ডান দিকের ঊরুর মাংসটা পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হারুনের যে ছেলে যোগাযোগ-কোরবানীর পশুর রক্ত ও চর্বি কোরবানী দেবে সে-ই তার পাওনা হিসাবে ডান দিকের রানের গোশ্‌তটা পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ বংশীয় পুরোহিতদের মধ্যে যে স্বস্ত্যয়ন বলির রক্ত ও মেদ উৎসর্গ করবে, সে ঐ ডান পা-টি পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মঙ্গল নৈবেদ্যর ডান দিকের উরুটি থাকবে সেই যাজকের (হারোণের পুত্রদের) দখলে, যে মঙ্গল নৈবেদ্যর রক্ত আর চর্বি উৎসর্গ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হারোণের ছেলেদের মধ্যে যে কেউ মঙ্গলের জন্য বলির রক্ত ও মেদ উৎসর্গ করে, সে নিজের অংশ হিসাবে তার ডান জঙ্ঘা পাবে।