Leviticus 7:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা বনি-ইসরাইল থেকে আমি মঙ্গল-কোরবানীর দোলনীয় উপহার হিসেবে বক্ষ ও উত্তোলনীয় উপহার হিসেবে ঊরু নিয়ে বনি-ইসরাইলদের দেয় বলে চিরস্থায়ী অধিকার হিসেবে তা হারুন ইমাম ও তার পুত্রদেরকে দিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীদের মঙ্গলার্থক বলিদান থেকে এক দোলনীয় বক্ষ আমি নিলাম ও উৎসর্গীকৃত জাং নিয়ে ইস্রায়েল-সন্তানদের দেয় চিরস্থায়ী অধিকাররূপে সেই নৈবেদ্য যাজক হারোণ ও তার ছেলেদের দিলাম।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ইস্রায়েল-সন্তানগণ হইতে আমি মঙ্গলার্থক বলির দোলনীয় নৈবেদ্যার্থে বক্ষঃ ও উত্তোলনীয় নৈবেদ্যার্থে জঙ্ঘা লইয়া ইস্রায়েল-সন্তানগণের দেয় বলিয়া চিরস্থায়ী অধিকাররূপে তাহা হারোণ যাজক ও তাহার পুত্রগণকে দিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ইস্রায়েল-সন্তানগণ হইতে আমি মঙ্গলার্থক বলির দোলনীয় নৈবেদ্য হিসাবে বক্ষ ও উত্তোলনীয় নৈবেদ্যার্থে জঙ্ঘা লইয়া ইস্রায়েল-সন্তানগণের দেয় বলিয়া চিরস্থায়ী অধিকাররূপে তাহা হারোণ যাজক ও তাহার পুত্রগণকে দিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের সমস্ত যোগাযোগ-উৎসর্গ থেকে আমার উদ্দেশে দুলিয়ে রাখা বুকের মাংস আর উৎসর্গ করা ঊরুর মাংস আমি পুরোহিত হারোণ ও তার ছেলেদের দিলাম। এটা ইস্রায়েলীয়দের কাছ থেকে তাদের নিয়মিত পাওনা অংশ হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের সমস্ত যোগাযোগ-কোরবানী থেকে আমার উদ্দেশে দুলিয়ে রাখা বুকের গোশ্‌ত আর কোরবানী দেওয়া রানের গোশ্‌ত আমি ইমাম হারুন ও তার ছেলেদের দিলাম। এটা বনি-ইসরাইলদের কাছ থেকে তাদের নিয়মিত পাওনা অংশ হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ইসরায়েলীদের প্রদত্ত স্বস্ত্যয়ন বলি থেকে বিশেষ অর্ঘ্যস্বরূপ বলির পশুর পাঁজর এবং বিশেষ দানস্বরূপ বলির পশুর ডান পা-টি গ্রহণ করে হারোণ ও তার বংশধরদের দান করেছি। ইসরায়েলীদের কাছ থেকে তা তাদের চিরকালীন প্রাপ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ইস্রায়েলের লোকদের কাছ থেকে দোলনীয় নৈবেদ্যর বক্ষদেশ এবং মঙ্গল নৈবেদ্যর ডান উরু নিচ্ছি এবং সেই বস্তুগুলি আমি হারোণ ও তার পুত্রদের দিয়ে দিচ্ছি| ইস্রায়েলের লোকরা অবশ্যই এই নিয়ম চিরকালের জন্য মেনে চলবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ইস্রায়েল সন্তানদের থেকে আমি মঙ্গলের জন্য বলির নৈবেদ্যের জন্যে বক্ষ ও উত্তোলনীয় নৈবেদ্যের জন্যে জঙ্ঘা নিয়ে ইস্রায়েল সন্তানদের দেওয়া বলে সবদিনের অধিকার হিসাবে তা হারোণ যাজক ও তার ছেলেদেরকে দিলাম।