Leviticus 7:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে দিনে তারা মাবুদের ইমামের কাজ করতে নিযুক্ত হয় সেদিন থেকে মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার হতে এটিই হারুনের ও তার পুত্রদের অভিষেকের জন্য অধিকার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অগ্নিকৃত উপহারের এই অংশ সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত, যা সেদিন হারোণ ও তার ছেলেদের জন্য চিহ্নিত হল, যেদিন যাজকরূপে তারা সদাপ্রভুর সেবাকর্মে সমর্পিত হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে দিনে তাহারা সদাপ্রভুর যাজনকর্ম্ম করিতে নিযুক্ত হয়, সেই দিনাবধি সদাপ্রভুর অগ্নিকৃত উপহার হইতে ইহাই হারোণের ও তাহার পুত্রগণের অভিষেক জন্য অধিকার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে দিনে তাহারা সদাপ্রভুর যাজন কর্ম করিতে নিযুক্ত হয়, সেই দিনাবধি সদাপ্রভুর অগ্নিকৃত উপহার হইতে ইহাই হারোণের ও তাহার পুত্রগণের অভিষেকের জন্য অধিকার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হারোণ ও তাঁর ছেলেদের যেদিন পুরোহিত হিসাবে সদাপ্রভুর সেবা করবার জন্য নিযুক্ত করা হয়েছিল সেই দিনে সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের পশু থেকে এই অংশটা তাঁদের পাওনা বলে ঠিক করে রাখা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হারুন ও তাঁর ছেলেদের যেদিন মাবুদের ইমাম হবার জন্য নিযুক্ত করা হয়েছিল সেই দিনে মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানীর পশু থেকে এই অংশটা তাঁদের পাওনা বলে ঠিক করে রাখা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে দিন থেকে হারোণ ও তার বংশধরেরা প্রভু পরমেশ্বরের পৌরহিত্যের কাজে নিযুক্ত হবে, সেই দিন থেকে প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোম নৈবেদ্যের উক্ত অংশ তাদের প্রাপ্যরূপে নির্দিষ্ট করা হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐগুলি হল প্রভুকে প্রদত্ত আগুনের তৈরী নৈবেদ্যর অংশ যা হারোণ ও তার পুত্রদের অধিকার| যখনই হারোণ এবং তার পুত্ররা প্রভুর যাজক হয়ে সেবা করবে তারা উৎসর্গগুলির অংশও পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে দিনের তারা সদাপ্রভুর যাজকের কাজ করতে নিযুক্ত হয়, সেই দিন থেকে সদাপ্রভুর আগুনের তৈরী উপহার থেকে এটাই হারোণের ও তার ছেলেদের জন্য অংশ।