Leviticus 7:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ তাদের অভিষেকের দিনে পুরুষানুক্রমে বনি-ইসরাইলদের দেয় বলে চিরস্থায়ী অধিকার হিসেবে এটি তাদেরকে দিতে হুকুম করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেদিন তারা অভিষিক্ত হল, সেদিন সদাপ্রভু আদেশ দিলেন যে বংশপরম্পরায় ইস্রায়েলীদের দেয় চিরস্থায়ী অধিকাররূপে এই উৎসর্গীকৃত জাং তারা হারোণ ও তার ছেলেদের দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু তাহাদের অভিষেক দিনে পুরুষানুক্রমে ইস্রায়েল-সন্তানগণের দেয় বলিয়া চিরস্থায়ী অধিকাররূপে ইহা তাহাদিগকে দিতে আজ্ঞা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু তাহাদের অভিষেক দিনে পুরুষানুক্রমে ইস্রায়েল-সন্তানগণের দেয় বলিয়া চিরস্থায়ী অধিকাররূপে ইহা তাহাদিগকে দিতে আজ্ঞা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেদিন তাঁদের অভিষেক করা হয়েছিল সেই দিনই সদাপ্রভু ইস্রায়েলীয়দের আদেশ দিয়েছিলেন যেন তারা বংশের পর বংশ ধরে নিয়মিত ভাবে এই অংশটা তাঁদের দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেদিন তাঁদের অভিষেক করা হয়েছিল সেই দিনই মাবুদ বনি-ইসরাইলদের হুকুম দিয়েছিলেন যেন তারা বংশের পর বংশ ধরে নিয়মিত ভাবে এই অংশটা তাঁদের দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের অভিষেকের দিন উক্ত প্রাপ্য তাদের দেওয়ার জন্য প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের নির্দেশ দিয়েছেন। পুরুষানুক্রমে চিরকাল এগুলি তাদের প্রাপ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকদের মনোনীত করার সময় থেকেই প্রভু ঐ সব অংশ যাজকদের দেওয়ার জন্য ইস্রায়েলের লোকদের নির্দেশ দেন| লোকরা অবশ্যই যেন সেই অংশ চিরকালের জন্য যাজকদের দেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু তাদের অভিষেক দিনের বংশানুক্রমে ইস্রায়েল সন্তানদের দেওয়া বলে সবদিনের র অধিকার হিসাবে এটা তাদেরকে দিতে আদেশ করলেন।