Leviticus 7:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং দু’টি বৃক্ক ও তার উপরি-ভাগের চর্বি ও দু’টি বৃক্কের সঙ্গে কলিজার উপরিভাগের অংশগুলো ছাড়িয়ে নেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোমরের কাছাকাছি মেদযুক্ত দুটি কিডনি এবং যকৃতের পর্দা ছাড়িয়ে ফেলে দিতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লাঙ্গুল ও আঁতড়িঢাকা মেদ, এবং দুই মেটিয়া ও তদুপরিস্থিত পার্শ্বস্থ মেদ, ও দুই মেটিয়ার সহিত যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক ছাড়াইয়া লইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং দুই মেটিয়া ও তদুপরিস্থিত পার্শ্বস্থ মেদ ও দুই মেটিয়ার সহিত যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক ছাড়াইয়া লইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বৃক্ক দু’টি ও তার সংগে জড়ানো কোমরের কাছের চর্বি এবং বৃক্কের সংগে বের করে আনা মেটের উপরের অংশ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিড্‌নি দু’টি ও তার সংগে জড়ানো কোমরের কাছের চর্বি এবং কিড্‌নির সংগে বের করে আনা কলিজার উপরের অংশ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বৃক্ক দুটি এবং তার উপরের ও আশেপাশের মেদ এবং বৃক্কদুটির সঙ্গে যকৃতের উপরের অংশ পৃথক করে নিতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক নৈবেদ্যর দুটি বৃক্ক এবং যে চর্বি কটিদেশের নীচে তাদের ঢেকে রাখে তা উৎসর্গ করবে, যকৃতের মেদ অংশও নৈবেদ্য হিসাবে দেবে| মুত্রগ্রন্থিগুলির সঙ্গে সে তা ছাড়িয়ে আনবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং দুটি কিডনি ও তার পরে অবস্থিত পার্শ্বস্থ মেদ, দুটি কিডনির সঙ্গে যকৃতের ওপরে অবস্থিত ঢেকে রাখা জিনিস বাদ দেবে।