Leviticus 7:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমাম মাবুদের উদ্দেশে অগ্নিকৃত কোরবানীর জন্য কোরবানগাহ্‌র উপরে এসব পুড়িয়ে ফেলবে; এটি দোষ-কোরবানী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহাররূপে এগুলি বেদিতে রেখে যাজক পোড়াবে। এটি দোষার্থক-নৈবেদ্যদান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাজক সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহারার্থে বেদির উপরে এই সকল দগ্ধ করিবে; ইহা দোষার্থক বলি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজক সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহারার্থে বেদির উপরে এই সকল দগ্ধ করিবে; ইহা দোষার্থক বলি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত সেগুলো নিয়ে সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গ হিসাবে বেদীর উপর তা পুড়িয়ে দেবে। এটা একটা দোষ-উৎসর্গ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম সেগুলো নিয়ে মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানী হিসাবে কোরবানগাহের উপর তা পুড়িয়ে দেবে। এটা একটা দোষের কোরবানী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত এগুলি হোমের নৈবেদ্যস্বরূপ বেদীর আগুনে আহুতি দেবে। এটি হবে অপরাধ মোচনের বলি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ সমস্ত জিনিস যাজক বেদীর ওপর পোড়াবে| এ হবে প্রভুর প্রতি আগুনে প্রস্তুত এক নৈবেদ্য| এটা হল এক দোষ মোচনের নৈবেদ্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাজক সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনের তৈরী উপহারের জন্যে বেদির ওপরে এই সব পোড়াবে; এটি অপরাধের বলি।