Leviticus 7:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে ইমাম যে কোন ব্যক্তির জন্য পোড়ানো-কোরবানীর পশু কোরবানী করে সেই ইমাম সেই পশুর চামড়াটি পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হোম বলিদানকারী যাজক নিজের জন্য চামড়া রাখতে পারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে যাজক কাহারও হোমবলি উৎসর্গ করে, সেই যাজক তাহার উৎসৃষ্ট হোমবলির চর্ম্ম পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে যাজক কাহারও হোমবলি উৎসর্গ করে, সেই যাজক তাহার উৎসৃষ্ট হোমবলির চর্ম পাইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান যে পুরোহিত করবে সে তার নিজের জন্য সেই উৎসর্গের পশুর চামড়া রেখে দিতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পোড়ানো-কোরবানী যে ইমাম করবে সে তার নিজের জন্য সেই কোরবানীর পশুর চামড়া রেখে দিতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে পুরোহিত কারও পক্ষে হোমবলি উৎসর্গ করবে, উৎসর্গিত হোমবলির পশুর চামড়া তার প্রাপ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে যাজক বলির ব্যবস্থা করবে সে দগ্ধ নৈবেদ্য থেকে চামড়াও পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে যাজক কারো হোমবলি উৎসর্গ করে, সেই যাজক তার উত্সর্গ করা হোমবলির চামড়া পাবে