Leviticus 7:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তন্দুরে কিংবা কড়াইতে কিংবা ভাজবার পাত্রে পাক-করা যত শস্য-উৎসর্গ, সেসব উৎসর্গকারী ইমামের হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেক শস্য-নৈবেদ্য উনুনে অথবা পাত্রে কিংবা চাটুতে রান্না করা খাদ্য যাজকের হবে, যে এই নৈবেদ্য উৎসর্গ করবে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তুন্দুরে কিম্বা কটাহে কিম্বা ভর্জ্জনপাত্রে পক্ব যত ভক্ষ্য-নৈবেদ্য, সে সকল উৎসর্গকারী যাজকের হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তুন্দুরে কিম্বা কটাহে কিম্বা ভাজিবার পাত্রে পক্ব যত ভক্ষ্য-নৈবেদ্য, সেই সকল উৎসর্গকারী যাজকের হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তন্দুরে সেঁকা কিম্বা কড়াইতে বা তাওয়ায় ভাজা শস্য-উৎসর্গের জিনিস সেই পুরোহিতেরই পাওনা হবে যে সেই শস্য-উৎসর্গের অনুষ্ঠান করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তন্দুরে সেঁকা কিংবা কড়াইতে বা তাওয়ায় ভাজা শস্য-কোরবানীর জিনিস সেই ইমামেরই পাওনা হবে যে সেই শস্য-কোরবানী করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তন্দুরে, কড়াইয়ে কিম্বা চাটুতে তৈরী ভক্ষ্য নৈবেদ্য নিবদনকারী পুরোহিতের প্রাপ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রদত্ত প্রত্যেক শস্য নৈবেদ্য সেই যাজকের অধিকারে আসবে, যে যাজক তা উৎসর্গ করবার ভার নেবে| যাজক পাবে শস্য নৈবেদ্যসমূহ যা উনুনে সেঁকা বা ভাজবার পাত্রে অথবা সেঁকার থালায় রান্না করা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং উনানে কিংবা চাটুতে কিম্বা লোহার চাটুতে সেঁকা সব শস্য নৈবেদ্য, সে সব উৎসর্গকারী যাজকের হবে।