Leviticus 8:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা অভিষেকের তেল নিয়ে শরীয়ত-তাঁবু ও তার মধ্যস্থিত সমস্ত বস্তু অভিষেক করে পবিত্র করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে মোশি অভিষেকার্থক তেল নিলেন, এবং সমাগম তাঁবু ও তার মধ্যের সমস্ত দ্রব্য অভিষিক্ত করলেন, এবং সেগুলি উৎসর্গ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি অভিষেকার্থ তৈল লইয়া আবাস ও তাহার মধ্যস্থিত সকল বস্তু অভিষেক করিয়া পবিত্র করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি অভিষেকার্থ তৈল লইয়া আবাস ও তাহার মধ্যস্থিত সকল বস্তু অভিষেক করিয়া পবিত্র করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি আবাস-তাম্বু আর তার ভিতরকার সব কিছুর উপরে অভিষেক-তেল দিলেন এবং এইভাবে তিনি সেগুলো সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি আবাস-তাম্বু আর তার ভিতরকার সব কিছুর উপরে অভিষেক-তেল দিলেন এবং এইভাবে তিনি সেগুলো পবিত্র করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর মোশি অভিষেকের তেল দিয়ে শিবির ও তার ভিতরকার সমস্ত বস্তু অভিষিক্ত করে পবিত্র করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর মোশি অভিষেকের তেল নিল এবং পবিত্র তাঁবুর ওপর ও তার ভেতরের সমস্ত জিনিসের ওপর তা ছিটিয়ে দিল| এইভাবে মোশি তাদের পবিত্র করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি অভিষেকের জন্য তেল নিয়ে আবাস ও তার মধ্যে অবস্থিত সব জিনিস অভিষেক করে পবিত্র করলেন।