Leviticus 8:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার কিছু নিয়ে কোরবানগাহ্র উপরে সাতবার ছিটিয়ে দিলেন এবং কোরবানগাহ্ ও তৎসংক্রান্ত সমস্ত পাত্র, ধোবার পাত্র ও তার গামলা পবিত্র করার জন্য অভিষেক করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বেদিতে সাতবার তেল ছিটালেন; বেদি এবং বেদির সমস্ত পাত্র, খাড়া রাখার উপাদান সমেত প্রক্ষালন পাত্র পবিত্র করণার্থে অভিষেক করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার কিছু লইয়া বেদির উপরে সাত বার ছিটাইয়া দিলেন, এবং বেদি ও তৎসংক্রান্ত সকল পাত্র, প্রক্ষালনপাত্র ও তাহার খুরা পবিত্র করণার্থে অভিষেক করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার কিছু লইয়া বেদির উপরে সাত বার ছিটাইয়া দিলেন, এবং বেদি ও তৎসংক্রান্ত সকল পাত্র, প্রক্ষালন-পাত্র ও তাহার খুরা পবিত্র করণার্থে অভিষেক করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই তেলের কিছুটা নিয়ে তিনি বেদীর উপর সাতবার ছিটিয়ে দিলেন। সেই তেল দিয়ে তিনি বেদী ও তার সমস্ত বাসন-কোসন এবং আসন সুদ্ধ গামলাটা সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই তেলের কিছুটা নিয়ে তিনি কোরবানগাহের উপর সাতবার ছিটিয়ে দিলেন। সেই তেল দিয়ে তিনি কোরবানগাহ্ ও তার সমস্ত বাসন-কোসন এবং আসনসুদ্ধ গামলাটা পাক-পবিত্র করে নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অভিষেকের তেল কিছুটা নিয়ে তিনি বেদীর উপরে সাতবার ছিটিয়ে দিলেন এবং বেদী ও তৎসংশ্লিষ্ট সমস্ত পাত্র, প্রক্ষালন পাত্র ও তার পায়াগুলি উৎসর্গ করার জন্য অভিষিক্ত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি বেদীর ওপর ঐ তেলের কিছুটা সাতবার ছিটিয়ে দিল| মোশি বেদীর ওপর এবং তত্সংলগ্ন থালায়, গামলায় এবং তার তলদেশে তেল ছিটিয়ে সব কিছুকে পবিত্র করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তার কিছু নিয়ে বেদির ওপরে সাত বার ছিঁটিয়ে দিলেন এবং বেদি ও সেই সম্মন্ধীয় সব পাত্র, পরিষ্কার করার পাত্র ও তার ভিত্তি পবিত্র করার জন্যে অভিষেক করলেন।