Leviticus 8:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা গুনাহ্‌-কোরবানীর ষাঁড় আনলেন এবং হারুন ও তাঁর পুত্ররা সেই গুনাহ্‌-কোরবানীর বাছুরটির মাথায় হাত রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে পাপার্থক বলিদানের জন্য তিনি বাছুর রাখলেন, এবং হারোণ ও তার ছেলেরা বাছুরটির মাথায় হাত রাখলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি পাপার্থক বলির গোবৎস আনিলেন, এবং হারোণ ও তাঁহার পুত্রগণ সেই পাপার্থক বলির গোবৎসের মস্তকে হস্তার্পণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি পাপার্থক বলির গোবৎস আনিলেন, এবং হারোণ ও তাঁহার পুত্রগণ সেই পাপার্থক বলির গোবৎসের মস্তকে হস্তার্পণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি পাপ-উৎসর্গের ষাঁড়টা নিয়ে আসলেন। হারোণ ও তাঁর ছেলেরা ষাঁড়টার মাথার উপর তাঁদের হাত রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি গুনাহের কোরবানীর ষাঁড়টা নিয়ে আসলেন। হারুন ও তাঁর ছেলেরা ষাঁড়টার মাথার উপর তাঁদের হাত রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর মোশি প্রায়শ্চিত্ত বলির গোবৎসটি আনলেন। হারোণ ও তাঁর পুত্রেরা সেই প্রায়শ্চিত্ত বলির গোবৎসের মাথায় হাত রাখলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর মোশি পাপ মোচন নৈবেদ্যর ষাঁড়টিকে নিয়ে এল| পাপ মোচন নৈবেদ্যর ষাঁড়ের মাথার ওপর হারোণ ও তার পুত্ররা হাত রাখল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি পাপের বলির ষাঁড় জন্য আনলেন এবং হারোণ ও তাঁর ছেলেরা সেই পাপের বলির জন্য ষাঁড়ের মাথায় হাত বাড়িয়ে দিলেন।