Leviticus 8:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি তা জবেহ্ করলেন এবং মূসা তার রক্ত নিয়ে আঙ্গুল দ্বারা কোরবানগাহ্র চারদিকে শিংগুলোতে লাগিয়ে দিয়ে কোরবানগাহ্কে পাক-পবিত্র করলেন এবং কোরবানগাহ্র গোড়ায় রক্ত ঢেলে দিলেন ও তার জন্য কাফ্ফারা করার জন্য তা পবিত্র করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি ওই বাছুরটিকে বধ করলেন এবং বেদি শুচি করার জন্য বেদির শিংগুলিতে আঙুল দিয়ে কিছুটা রক্ত ঢাললেন। অবশিষ্ট রক্ত তিনি বেদিমূলে ঢেলে দিলেন। এইভাবে প্রায়শ্চিত্ত করার জন্য তিনি সমস্তই পবিত্র করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি তাহা হনন করিলেন, এবং মোশি তাহার রক্ত লইয়া, অঙ্গুলি দ্বারা বেদির চারিদিকে শৃঙ্গে দিয়া বেদিকে মুক্তপাপ করিলেন, এবং বেদির মূলে রক্ত ঢালিয়া দিলেন, ও তাহার জন্য প্রায়শ্চিত্ত করণার্থে তাহা পবিত্র করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি তাহা হনন করিলেন, এবং মোশি তাহার রক্ত লইয়া, অঙ্গুলি দ্বারা বেদির চারিদিকে শৃঙ্গে দিয়া বেদিকে শুচি করিলেন, এবং বেদির মূলে রক্ত ঢালিয়া দিলেন ও তাহার জন্য প্রায়শ্চিত্ত করণার্থে তাহা পবিত্র করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর মোশি সেই ষাঁড়টা কেটে তা থেকে কিছুটা রক্ত নিলেন এবং বেদীটা শুচি করবার জন্য আংগুল দিয়ে সেই রক্ত বেদীর শিংগুলোতে লাগিয়ে দিলেন। বাকী রক্ত তিনি বেদীর গোড়ায় ঢেলে দিলেন। এইভাবে তিনি পাপ ঢাকা দেবার অনুষ্ঠানের দ্বারা বেদীটা সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মূসা সেই ষাঁড়টা জবাই করে তা থেকে কিছুটা রক্ত নিলেন এবং কোরবানগাহ্টি পাক-সাফ করবার জন্য আংগুল দিয়ে সেই রক্ত কোরবানগাহের শিংগুলোতে লাগিয়ে দিলেন। বাকী রক্ত তিনি কোরবানগাহের গোড়ায় ঢেলে দিলেন। এইভাবে তিনি গুনাহ্ ঢাকা দেবার কোরবানীর রক্ত দ্বারা কোরবানগাহ্টি পাক-পবিত্র করে নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি সেটিকে হনন করলেন ও তার রক্ত আঙুলে নিয়ে বেদীর চারিদিকে ও বেদীর শৃঙ্গে লাগিয়ে বেদীকে শুদ্ধ করলেন এবং বেদীমূলে অবশিষ্ট রক্ত ঢেলে দিলেন। এইভাবে প্রায়শ্চিত্ত করে তিনি সেটিকে শুদ্ধ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর মোশি ষাঁড়টিকে হত্যা করে তার রক্ত সংগ্রহ করল| মোশি তার আঙুল দিয়ে কিছু রক্ত বেদীর সব কোণে লাগাল| এইভাবে মোশি বেদীটিকে বলির উপযোগী করে তৈরী করল| তারপর সে বেদীর মেঝেয রক্ত ঢেলে দিল| লোকদের পাপ মুক্ত করার জন্য এইভাবে মোশি বেদীটিকে বলির জন্য তৈরী রাখল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি তা হত্যা করলেন এবং মোশি তার রক্ত নিয়ে, আঙ্গুলের মাধ্যমে বেদির চারদিকে শৃঙ্গে দিয়ে বেদিকে শুদ্ধ করলেন এবং বেদির ভিত্তিতে রক্ত ঢেলে দিলেন ও তার জন্য প্রায়শ্চিত্ত করার জন্যে তা পবিত্র করলেন।