Leviticus 8:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি অন্ত্রগুলোর উপরিভাগের সমস্ত চর্বি ও কলিজার উপরি-ভাগের অংশগুলো এবং দু’টি বৃক্ক ও তার চর্বি নিলেন ও মূসা তা কোরবানগাহ্‌র উপরে পুড়িয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর মোশি অন্ত্রের সব মেদ, যকৃতের পর্দা, দুটি কিডনি ও কিডনির মেদ ছাড়িয়ে নিলেন ও বেদিতে জ্বালিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি অন্ত্রের উপরিস্থ সমস্ত মেদ, ও যকৃতের অন্ত্রাপ্লাবক এবং দুই মেটিয়া ও তাহার মেদ লইলেন, ও মোশি তাহা বেদির উপরে দগ্ধ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি অন্ত্রের উপরিস্থ সমস্ত মেদ ও যকৃতের অন্ত্রাপ্লাবক, এবং দুই মেটিয়া ও তাহার মেদ লইলেন, ও মোশি তাহা বেদির উপরে দগ্ধ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি ষাঁড়টার পেটের ভিতরের সমস্ত চর্বি, মেটের উপরের অংশ আর চর্বি সুদ্ধ বৃক্ক দু’টা নিয়ে বেদীর উপর পুড়িয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি ষাঁড়টার পেটের ভিতরের সমস্ত চর্বি, কলিজার উপরের অংশ আর চর্বিসুদ্ধ কিড্‌নি দু’টা নিয়ে কোরবানগাহের উপর পুড়িয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে তিনি অন্ত্রাবরক সমস্ত মেদ,যকৃতের ঊর্ধ্বাংশ এবং মেদসহ বৃক্ক দুটি দিয়ে বেদীর উপরে আহুতি দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে যকৃৎ থেকে সব চর্বি বার করে নিল এবং সেই সঙ্গে দুটি বৃক্ক ও তাদের ওপরকার সব চর্বিটুকু নিয়ে সেই বেদীর ওপর তাদের পোড়াল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি অন্ত্রের উপরে অবস্থিত সমস্ত মেদ ও যকৃতের ফুসফুস এবং দুটি কিডনি ও তার মেদ নিলেন ও মোশি তা বেদির ওপরে পোড়ালেন।