Leviticus 8:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি চামড়া, গোশ্ত ও গোবরসুদ্ধ বাছুরটি নিয়ে গিয়ে শিবিরের বাইরে আগুনে পুড়িয়ে দিলেন; যেমন মাবুদ মূসাকে হুকুম দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু বাছুরটির চামড়া, মাংস ও গোবর শিবিরের বাইরে নিয়ে গেলেন ও সেগুলি পুড়িয়ে দিলেন, যেমন মোশিকে সদাপ্রভু আদেশ দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি চর্ম্ম, মাংস ও গোময়শুদ্ধ গোবৎসটী লইয়া গিয়া শিবিরের বাহিরে অগ্নিতে পোড়াইয়া দিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি চর্ম, মাংস ও গোময়সুদ্ধ গোবৎসটি লইয়া গিয়া শিবিরের বাহিরে অগ্নিতে পোড়াইয়া দিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ষাঁড়টার চামড়া, মাংস ও গোবর তিনি ছাউনির বাইরে নিয়ে পুড়িয়ে ফেললেন। মোশি সব কিছু সদাপ্রভুর আদেশ মতই করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ষাঁড়টার চামড়া, গোশ্ত ও গোবর তিনি ছাউনির বাইরে নিয়ে পুড়িয়ে ফেললেন। মূসা সব কিছু মাবুদের হুকুম মতই করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি সেই গোবৎসের চামড়া, মাংস ও গোময় ছাউনির বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই রকম নির্দেশই দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু মোশি ষাঁড়ের চামড়া, তার মাংস এবং শরীরের বর্জ্য পদার্থকে তাঁবুর বাইরে নিয়ে এল| তাঁবুর বাইরে আগুনে মোশি সেগুলিকে পোড়াল| প্রভুর আজ্ঞামতই মোশি এসব করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি চামড়া, মাংস ও গোবর শুদ্ধ ষাঁড়টি নিয়ে গিয়ে শিবিরের বাইরে আগুনে পুড়িয়ে দিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।