Leviticus 8:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি পোড়ানো-কোরবানীর ভেড়াটি আনলেন; আর হারুন ও তাঁর পুত্ররা সেই ভেড়ার মাথায় হাত রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে হোমবলির জন্য তিনি মেষ রাখলেন এবং হারোণ ও তাঁর ছেলেরা সেটির মাথায় তাঁদের হাত রাখল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি হোমার্থক মেষটী আনিলেন; আর হারোণ ও তাঁহার পুত্রগণ সেই মেষের মস্তকে হস্তার্পণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি হোমার্থক মেষটি আনিলেন; আর হারোণ ও তাঁহার পুত্রগণ সেই মেষের মস্তকে হস্তার্পণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি পোড়ানো-উৎসর্গের ভেড়াটা আনলেন। হারোণ ও তাঁর ছেলেরা ভেড়াটার মাথার উপর তাঁদের হাত রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি পোড়ানো-কোরবানীর ভেড়াটা আনলেন। হারুন ও তাঁর ছেলেরা ভেড়াটার মাথার উপর তাঁদের হাত রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি হোমবলির মেষটি নিয়ে এলেন। হারোণ ও তাঁর পুত্রেরা সেটির মাথায় হাত রাখলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর মোশি হোমবলির জন্য পুরুষ মেষকে নিয়ে এল| হারোণ এবং তার পুত্ররা সেই পুরুষ মেষের মাথায় তাদের হাত রাখল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি হোমবলির জন্য মেষটি আনলেন; আর হারোণ ও তাঁর ছেলেরা সেই মেষের মাথায় হাত বাড়িয়ে দিলেন।