Leviticus 8:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি তা জবেহ্ করলেন এবং মূসা কোরবানগাহ্র উপরে চারদিকে তার রক্ত ছিটিয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে মোশি ওই মেষকে বধ করলেন ও বেদির উপরে চারপাশে রক্ত ছিটালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি তাহা হনন করিলেন, এবং মোশি বেদির উপরে চারিদিকে তাহার রক্ত প্রক্ষেপ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি তাহা হনন করিলেন, এবং মোশি বেদির উপরে চারিদিকে তাহার রক্ত প্রক্ষেপ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি সেই ভেড়াটা কেটে বেদীর চারপাশের গায়ে রক্ত ছিটিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা সেই ভেড়াটা জবাই করে কোরবানগাহের চারপাশের গায়ে রক্ত ছিটিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি সেটিকে হনন করে তার রক্ত বেদীর উপরে ও গায়ে ঢেলে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি তারপর পুরুষ মেষটিকে হত্যা করল| সে বেদীর চারপাশে ও বেদীর ওপরে পুরুষ মেষটির রক্ত ছিটিয়ে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি তা হত্যা করলেন এবং মোশি বেদির ওপরে চারদিকে তার রক্ত ছিঁটালেন।