Leviticus 8:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি হারুন ও তার সঙ্গে তার পুত্রদেরকে এবং সমস্ত পোশাক, অভিষেকের জন্য তেল ও গুনাহ্-কোরবানীর ষাঁড়, দু’টি ভেড়া ও খামিহীন রুটির ডালি সঙ্গে নাও,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি হারোণ ও তার ছেলেদের, তাদের পোশাক-পরিচ্ছদ, অভিষেকার্থ তেল, পাপার্থক বলিদানের জন্য বাছুর, দুটি মেষ ও এক ঝুড়ি খামিরবিহীন রুটি আনো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি হারোণকে ও তাহার সহিত তাহার পুত্রগণকে, এবং বস্ত্র সকল, অভিষেকার্থক তৈল ও পাপার্থক বলির গোবৎস, দুই মেষ ও তাড়ীশূন্য রুটীর ডালি সঙ্গে লও,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি হারোণকে ও তাহার সহিত তাহার পুত্রগণকে, এবং বস্ত্র সকল, অভিষেকার্থক তৈল ও পাপার্থক বলির গোবৎস, দুই মেষ ও তাড়ীশুন্য রুটির ডালি সঙ্গে লও,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি হারোণ ও তার ছেলেদের এখানে নিয়ে এস। সেই সংগে তাদের পোশাক, অভিষেকের তেল, পাপ-উৎসর্গের ষাঁড়, দু’টা ভেড়া এবং খামিহীন রুটির টুকরিও নিয়ে এস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি হারুন ও তার ছেলেদের এখানে নিয়ে এস। সেই সংগে তাদের পোশাক, অভিষেকের তেল, গুনাহের কোরবানীর ষাঁড়, দু’টা ভেড়া এবং খামিহীন রুটির টুকরিও নিয়ে এস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি হারোণ ও তার পুত্রদের সঙ্গে নাও। সেই সঙ্গে পোশাকগুলি, অভিষেকের তেল, প্রায়শ্চিত্ত বলির গোবৎস, দুটি মেষ ও খামিরবিহীন রুটির ঝুড়ি নাও এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হারোণ ও তার পুত্রদের সঙ্গে নাও| সেই সঙ্গে নাও পোশাক-পরিচ্ছদ, অভিষেকের জন্য তেল, পাপমোচনের নৈবেদ্যর ষাঁড়, দুটি পুরুষ মেষ এবং খামিরবিহীন রুটির ঝুড়ি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি হারোণকে ও তার সঙ্গে তার ছেলেদেরকে এবং পোশাক সব, অভিষেকের জন্য তেল ও পাপের বলির গোবত্স, দুটি মেষ ও খামি ছাড়া রুটির ডালি সঙ্গে নাও,