Leviticus 8:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি ভেড়াটি খণ্ড খণ্ড করলেন এবং মূসা তার মাথা, মাংসখণ্ড ও চর্বি পুড়িয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি মেষটিকে খণ্ড খণ্ড করে কাটলেন এবং তার মাথা, মাংসখণ্ড, ও মেদ পোড়ালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি মেষটী খণ্ড খণ্ড করিলেন, এবং মোশি তাহার মস্তক, মাংসখণ্ডসমূহ ও মেদ দগ্ধ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি মেষটি খণ্ড খণ্ড করিলেন, এবং মোশি তাহার মস্তক, মাংসখণ্ডসমূহ ও মেদ দগ্ধ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি ভেড়াটা কয়েক খণ্ড করে নিয়ে তার মাথা, মাংসের খণ্ড এবং চর্বি পুড়িয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি ভেড়াটা কয়েক টুকরা করে নিয়ে তার মাথা, গোশ্‌তের টুকরা এবং চর্বি পুড়িয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মেষটিকে খণ্ড খণ্ড করে কেটে তিনি তার মাথা, মাংসখণ্ডগুলি ও মেদ আহুতি দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি পুরুষ মেষটিকে টুকরো টুকরো করে কাটল| সে ভিতরের অংশগুলি ও পা জল দিয়ে ধুয়ে দিল, তারপর বেদীর ওপর গোটা পুরুষ মেষটিকে পোড়াল| মোশি মাথা ও শরীরের টুকরোগুলো এবং চর্বি পোড়াল| এ হল আগুনের তৈরী হোমবলি| এর গন্ধ প্রভুকে খুশী করে| প্রভুর আজ্ঞামত মোশি ঐগুলি করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি মেষটি টুকরো টুকরো করলেন এবং মোশি তার মাথা, টুকরোগুলি ও মেদ পোড়ালেন।