Leviticus 8:21 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি তার অন্ত্রগুলো ও পাগুলো পানিতে ধুয়ে নিলেন এবং মূসা সম্পূর্ণ ভেড়াটি কোরবানগাহ্র উপরে পুড়িয়ে দিলেন; এটি খোশবুযুক্ত পোড়ানো-কোরবানী। এটি মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার যা করতে মাবুদ মূসাকে হুকুম দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি অন্ত্র ও পাগুলি জল দিয়ে ধুয়ে দিলেন এবং হোমবলিরূপে গোটা মেষ বেদিতে পোড়ালেন যা সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত অগ্নিকৃত সৌরভার্থক সন্তোষজনক উপহার, যেমন মোশিকে সদাপ্রভু আদেশ দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি তাহার অন্ত্র ও পদ জলে ধৌত করিলেন, এবং মোশি সমস্ত মেষটী বেদির উপরে দগ্ধ করিলেন; ইহা সৌরভার্থক হোমবলি; ইহা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি তাহার অন্ত্র ও পদ জলে ধৌত করিলেন, এবং মোশি সমস্ত মেষটি বেদির উপরে দগ্ধ করিলেন; ইহা সৌরভার্থক হোমবলি; ইহা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভেড়াটার পেটের ভিতরকার অংশ ও পাগুলো তিনি জল দিয়ে ধুয়ে নিয়ে গোটা ভেড়াটাই পোড়ানো-উৎসর্গ হিসাবে বেদীর উপরে পুড়িয়ে দিলেন। এটা সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের মধ্যে একটা, যার গন্ধে সদাপ্রভু খুশী হন। মোশি সব কিছু সদাপ্রভুর আদেশ মতই করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভেড়াটার পেটের ভিতরকার অংশ ও পাগুলো তিনি পানি দিয়ে ধুয়ে নিয়ে গোটা ভেড়াটাই পোড়ানো-কোরবানী হিসাবে কোরবানগাহের উপরে পুড়িয়ে দিলেন। এটা মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানীর মধ্যে একটা, যার গন্ধে মাবুদ খুশী হন। মূসা সব কিছু মাবুদের হুকুম মতই করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সেটির নাড়িভুঁড়ি ও পা গুলি জলে ধুয়ে ফেললেন এবং গোটা মেষটি বেদীর উপরে আহুতি দিলেন। এটি ছিল প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত হোমবলি। এর সৌরভ তাঁর প্রীতিজনক। প্রভু পরমেশ্বর মোশিকে এই রকম নির্দেশই দিয়েছিলেন।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি তার অন্ত্র ও পা জলে ধুলেন এবং মোশি পুরো মেষটি বেদির ওপরে পোড়ালেন; এটা সুগন্ধের হোমবলি; এটা সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে তৈরী উপহার; যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।