Leviticus 8:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি দ্বিতীয় ভেড়া, অর্থাৎ অভিষেকের ভেড়াটি আনলেন এবং হারুন ও তাঁর পুত্ররা ঐ ভেড়ার মাথায় হাত রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর অভিষেকের জন্যে তিনি অন্য একটি মেষ রাখলেন, এবং হারোণ ও তাঁর ছেলেরা সেটির মাথায় হাত রাখলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি দ্বিতীয় মেষ অর্থাৎ হস্তপূরণার্থক মেষটী আনিলেন; এবং হারোণ ও তাঁহার পুত্রগণ ঐ মেষের মস্তকে হস্তার্পণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি দ্বিতীয় মেষ, অর্থাৎ হস্তপূরণার্থক মেষটি আনিলেন, এবং হারোণ ও তাঁহার পুত্রগণ ঐ মেষের মস্তকে হস্তার্পণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি অন্য ভেড়াটা, অর্থাৎ বহাল-অনুষ্ঠানের ভেড়াটা নিয়ে আসলেন। হারোণ ও তাঁর ছেলেরা ভেড়াটার মাথার উপর হাত রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি অন্য ভেড়াটা, অর্থাৎ বহাল-অনুষ্ঠানের ভেড়াটা নিয়ে আসলেন। হারুন ও তাঁর ছেলেরা ভেড়াটার মাথার উপর হাত রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে তিনি দ্বিতীয় মেষটি অর্থাৎ পৌরোহিত্যের পদে বরণ উপলক্ষে বলির জন্য নির্দিষ্ট মেষটি উপস্থিত করলেন। হারোণ ও তাঁর পুত্রেরা সেটির মাথায় হাত রাখলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর মোশি অন্য পুরুষ মেষটিকে নিয়ে এল| হারোণ আর তার পুত্রদের যাজক হিসাবে নির্দিষ্ট করার জন্যই এই পুরুষ মেষটি ব্যবহার করা হয়েছিল| তারা এই পুরুষ মেষটির মাথায় তাদের হাত রেখেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি দ্বিতীয় মেষ অর্থাৎ উত্সর্গ করার জন্য মেষটি আনলেন এবং হারোণ ও তাঁর ছেলেরা ঐ মেষের মাথায় হাত বাড়িয়ে দিলেন।