Leviticus 8:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি সেটি জবেহ্‌ করলেন এবং মূসা তার কিঞ্চিৎ রক্ত নিয়ে হারুনের ডান কানের লতিতে ও ডান হাতের বৃদ্ধাঙ্গুলির উপরে ও ডান পায়ের বৃদ্ধাঙ্গুলের উপরে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি ওই মেষকে বধ করলেন এবং হত মেষের কিছুটা রক্ত নিয়ে হারোণের ডান কানের ডগায়, তার ডান হাতের বুড়ো আঙুলে ও তার ডান পায়ের বুড়ো আঙুলে লেপন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি তাহাকে হনন করিলেন, এবং মোশি তাহার কিঞ্চিৎ রক্ত লইয়া হারোণের দক্ষিণ কর্ণের প্রান্তে ও দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠের উপরে ও দক্ষিণ পাদের অঙ্গুষ্ঠের উপরে দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি তাহাকে হনন করিলেন, এবং মোশি তাহার কিঞ্চিৎ রক্ত লইয়া হারোণের দক্ষিণ কর্ণের প্রান্তে ও দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলির উপরে ও দক্ষিণ পাদের বৃদ্ধাঙ্গুলের উপরে দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি সেই ভেড়াটা কাটলেন এবং তা থেকে কিছুটা রক্ত নিয়ে হারোণের ডান কানের লতিতে এবং ডান হাত ও ডান পায়ের বুড়ো আংগুলে লাগিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা সেই ভেড়াটা জবাই করলেন এবং তা থেকে কিছুটা রক্ত নিয়ে হারুনের ডান কানের লতিতে এবং ডান হাত ও ডান পায়ের বুড়ো আংগুলে লাগিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি সেটিকে হনন করে তার রক্ত কিছুটা নিয়ে হারোণের ডান কানের লতিতে, ডান হাত ও ডান পায়ের বুড়ো আঙুলে লাগিয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর মোশি পুরুষ মেষটিকে হত্যা করল| এর কিছুটা রক্ত সে হারোণের কানের লতিতে, তার ডান হাতের বুড়ো আঙুলে এবং হারোণের ডান পায়ের বুড়ো আঙুলের মাথায় ছোঁয়াল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি তাকে হত্যা করলেন এবং মোশি তাঁর কিছুটা রক্ত নিয়ে হারোণের ডান কানের প্রান্তে ও ডান হাতের বুড়ো আঙ্গুলের ওপরে এবং তার ডান পায়ের বুড়ো আঙ্গুলের ওপরে দিলেন।