Leviticus 8:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি হারুনের পুত্রদেরকে কাছে আনলেন ও মূসা সেই রক্তের কিঞ্চিৎ নিয়ে তাদের ডান কানের লতিতে, ডান হাতের বৃদ্ধাঙ্গুলের উপরে ও ডান পায়ের বৃদ্ধাঙ্গুলের উপরে দিলেন এবং মূসা অবশিষ্ট রক্ত কোরবানগাহ্র উপরে চারদিকে ছিটিয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি হারোণের ছেলেদেরও সামনে আনলেন এবং তাদের ডান কানের ডগায়, তাদের ডান হাতের বুড়ো আঙুলে ও ডান পায়ের বুড়ো আঙুলে কিছুটা রক্ত ঢেলে দিলেন। পরে তিনি বেদির উপরে চারপাশে রক্ত ছিটালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি হারোণের পুত্রগণকে নিকটে আনিলেন, ও মোশি সেই রক্তের কিঞ্চিৎ লইয়া তাহাদের দক্ষিণ কর্ণের প্রান্তে, দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠের উপরে ও দক্ষিণ পাদের অঙ্গুষ্ঠের উপরে দিলেন, এবং মোশি অবশিষ্ট রক্ত বেদির উপরে চারিদিকে প্রক্ষেপ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি হারোণের পুত্রগণকে নিকটে আনিলেন, ও মোশি সেই রক্তের কিঞ্চিৎ লইয়া তাহাদের দক্ষিণ কর্ণের প্রান্তে, দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলের উপরে ও দক্ষিণ পাদের বৃদ্ধাঙ্গুলের উপরে দিলেন, এবং মোশি অবশিষ্ট রক্ত বেদির উপরে চারিদিকে প্রক্ষেপ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি হারোণের ছেলেদের সামনে নিয়ে আসলেন এবং তাঁদের ডান কানের লতিতে এবং ডান হাত ও ডান পায়ের বুড়ো আংগুলে কিছুটা রক্ত লাগিয়ে দিলেন। এর পর তিনি বেদীর চারপাশের গায়ে রক্ত ছিটিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি হারুনের ছেলেদের সামনে নিয়ে আসলেন এবং তাঁদের ডান কানের লতিতে এবং ডান হাত ও ডান পায়ের বুড়ো আংগুলে কিছুটা রক্ত লাগিয়ে দিলেন। এর পর তিনি কোরবানগাহের চারপাশের গায়ে রক্ত ছিটিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর তিনি হারোণের পুত্রদের এনে তাদেরও ডান কানের লতিতে, ডান হাত ও ডান পায়ের বুড়ো আঙ্গুলে লাগিয়ে দিলেন। অবশিষ্ট রক্ত তিনি বেদীর গায়ে চারিদিকে ঢেলে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সে হারোণের পুত্রদের বেদীর কাছাকাছি নিয়ে এল| রক্তের কিছুটা তাদের ডান কানের লতিতে, ডান হাতের বুড়ো আঙুলে এবং ডান পায়ের বুড়ো আঙুলের মাথায় লাগিয়ে দিল| এরপর সে বেদীর চারপাশে রক্ত ছিটিয়ে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি হারোণের ছেলেদেরকে কাছে আনলেন ও মোশি সেই রক্তের কিছুটা নিয়ে তাদের ডান কানের প্রান্তে, ডান হাতের বুড়ো আঙ্গুলের ওপরে ও ডান পায়ের বুড়ো আঙ্গুলের ওপরে দিলেন এবং পরে মোশি বাকি রক্ত বেদির ওপরে চারদিকে ছিঁটালেন।