Leviticus 8:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি চর্বি ও লেজ এবং অন্ত্রের উপরিভাগের সমস্ত চর্বি ও কলিজার উপরিভাগের অংশগুলো এবং দু’টি বৃক্ক, তার চর্বি ও ডান ঊরু নিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপরে তিনি মেদ, মেদযুক্ত লেজ, অন্ত্রবেষ্টিত সব মেদ, যকৃতের পর্দা, দুটি কিডনি ও কিডনির মেদ ডান জাং-এ ছাড়িয়ে নিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি মেদ ও লাঙ্গুল এবং অন্ত্রোপরিস্থ সমস্ত মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক এবং দুই মেটিয়া, তাহার মেদ ও দক্ষিণ জঙ্ঘা লইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি মেদ ও লেজ এবং অন্ত্রোপরিস্থ সমস্ত মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক এবং দুই মেটিয়া, তাহার মেদ ও দক্ষিণ জঙ্ঘা লইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি ভেড়াটার চর্বি, চর্বিভরা লেজটা, পেটের ভিতরের সমস্ত চর্বি, মেটের উপরের অংশ, চর্বি জড়ানো বৃক্ক দু’টা এবং ডানপাশের ঊরুটা নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি ভেড়াটার চর্বি, চর্বিভরা লেজটা, পেটের ভিতরের সমস্ত চর্বি, কলিজার উপরের অংশ, চর্বি জড়ানো কিড্‌নি দু’টা এবং ডানপাশের রানটা নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি মেদ, লাঙ্গুল, অন্ত্রাবরক মেদ, যকৃতের ঊর্ধ্বাংশ, বৃক্ক দুটি ও তার সঙ্গে জড়িত মেদ ও ডান উরুটি পৃথক করে নিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর মোশি চর্বি, লেজ, ভিতরের সমস্ত অংশগুলোর চর্বি, যকৃৎ ঢাকা চর্বি, বৃক্ক দুটি এবং তাদের চর্বি এবং ডান দিকের উরু নিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি মেদ ও লেজ এবং অন্ত্রের ওপরে অবস্থিত সমস্ত মেদ ও যকৃতের ওপরে অবস্থিত ফুসফুস এবং দুটি কিডনি, তার মেদ ও ডান জঙ্ঘা নিলেন।