Leviticus 8:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হারুন ও তাঁর পুত্রদের হাতে সেসব দিয়ে মাবুদের সম্মুখে দোলনীয় কোরবানীর জন্য দোলালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হারোণ ও তার ছেলেদের হাতে তিনি এগুলি দিলেন, এবং দোলনীয়-নৈবেদ্যরূপে সদাপ্রভুর সামনে এগুলি দোলালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হারোণের ও তাঁহার পুত্রগণের হস্তে সে সকল দিয়া সদাপ্রভুর সম্মুখে দোলনীয় নৈবেদ্যের জন্য দোলাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হারোণের ও তাঁহার পুত্রগণের হস্তে সেই সকল দিয়া সদাপ্রভুর সম্মুখে দোলনীয় নৈবেদ্যের জন্য দোলাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেগুলো সব তিনি হারোণ ও তাঁর ছেলেদের হাতে দিয়ে দোলন-উৎসর্গ হিসাবে তা সদাপ্রভুর সামনে দোলালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেগুলো তিনি হারুন ও তাঁর ছেলেদের হাতে দিয়ে দোলন-কোরবানী হিসাবে তা মাবুদের সামনে দোলালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি ঐগুলি হারোণ ও তাঁর পুত্রদের হাতে দিলেন, তাঁরা বিশেষ অর্ঘ্যস্বরূপ তা প্রভু পরমেশ্বরের সম্মুখে আরতি করে নিবেদন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর মোশি সেই সমস্ত কিছু হারোণ ও তার পুত্রদের হাতে দিয়ে দিল| টুকরোগুলোকে মোশি দোলনীয় নৈবেদ্যরূপে প্রভুর সামনে দোলালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হারোণের ও তাঁর ছেলেদের হাতে সে সব দিয়ে সদাপ্রভুর সামনে দোলনীয় নৈবেদ্যের জন্য দোলালেন।