Leviticus 8:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা তাঁদের হাত থেকে সেসব নিয়ে কোরবানগাহে পোড়ানো-কোরবানীর উপরে পুড়িয়ে দিলেন; এসব খোশবুযুক্ত, অভিষেকের উপহার, তা মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর তাদের হাত থেকে মোশি সেগুলি নিলেন এবং অভিষেক নৈবেদ্যরূপে হোমবলির উপরে বেদিতে সকল নৈবেদ্য পোড়ালেন, যা সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত অগ্নিকৃত সৌরভার্থক সন্তোষজনক এক উপহার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি তাঁহাদের হস্ত হইতে সে সকল লইয়া বেদিতে হোমবলির উপরে দগ্ধ করিলেন; এই সকল সৌরভার্থক, হস্তপূরণের নৈবেদ্য, ইহা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি তাঁহাদের হস্ত হইতে সেই সকল লইয়া বেদিতে হোমবলির উপরে দগ্ধ করিলেন; এই সকল সৌরভার্থক, হস্তপূরণের নৈবেদ্য, ইহা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি সেগুলো তাঁদের হাত থেকে নিয়ে বহাল-অনুষ্ঠানের উৎসর্গ হিসাবে বেদীর উপরকার পোড়ানো-উৎসর্গের উপরে সেগুলো পুড়িয়ে দিলেন। এটা সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের মধ্যে একটা, যার গন্ধে সদাপ্রভু খুশী হন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি সেগুলো তাঁদের হাত থেকে নিয়ে বহাল-অনুষ্ঠানের কোরবানী হিসাবে কোরবানগাহের উপরকার পোড়ানো-কোরবানীর উপরে সেগুলো পুড়িয়ে দিলেন। এটা মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানীর মধ্যে একটা, যার খোশবুতে মাবুদ খুশী হন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে মোশি তাঁদের হাত থেকে সেগুলি নিয়ে বেদীর উপরে হোমানলে আহুতি দিলেন। এগুলি পৌরোহিত্যের পদে বরণের নৈবেদ্য। এর সৌরভ প্রভু পরমেশ্বরের প্রীতিজনক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর হারোণ ও তার পুত্রদের হাত থেকে সেগুলিকে নিয়ে মোশি বেদীর হোমবলির ওপর পোড়াল| হারোণ ও তার পুত্রদের যাজক হিসাবে নিয়োগ করার জন্যই এই নৈবেদ্য| এ নৈবেদ্য আগুনের দ্বারা তৈরী নৈবেদ্য| এর গন্ধ প্রভুকে খুশী করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি তাদের হাত থেকে সে সব নিয়ে বেদিতে হোমবলির ওপরে পোড়ালেন; এই সব সুগন্ধের, উত্সর্গের নৈবেদ্য, এটা সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে তৈরী উপহার হল।