Leviticus 8:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা অভিষেকের তেল থেকে ও কোরবানগাহ্‌র উপরিস্থ রক্ত থেকে কিঞ্চিৎ নিয়ে হারুনের উপরে, তাঁর পোশাকের উপরে এবং সেই সঙ্গে তাঁর পুত্রদের উপরে ও তাঁদের পোশাকের উপরে ছিটিয়ে দিয়ে হারুন ও তাঁর সমস্ত পোশাক এবং সেই সঙ্গে তাঁর পুত্রদের ও তাঁদের সমস্ত পোশাক পবিত্র করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে মোশি বেদি থেকে কিছুটা অভিষেকার্থক তেল ও রক্ত নিলেন এবং হারোণ ও তাঁর পরিধানে এবং তাঁর সকল ছেলে ও তাদের পোশাকে ছিটালেন। এইভাবে হারোণ ও তাঁর পোশাককে, এবং তাঁর সকল ছেলে ও তাদের পোশাককে মোশি পবিত্র করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি অভিষেকার্থ তৈল হইতে ও বেদির উপরিস্থ রক্ত হইতে কিঞ্চিৎ লইয়া হারোণের উপরে, তাঁহার বস্ত্রের উপরে, এবং সেই সঙ্গে তাঁহার পুত্রগণের উপরে ও তাঁহাদের বস্ত্রের উপরে ছিটাইয়া দিয়া হারোণকে ও তাঁহার বস্ত্র সকল এবং সেই সঙ্গে তাঁহার পুত্রগণকে ও তাঁহাদের বস্ত্র সকল পবিত্র করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি অভিষেকার্থ তৈল হইতে ও বেদির উপরিস্থ রক্ত হইতে কিঞ্চিৎ লইয়া হারোণের উপরে, তাঁহার বস্ত্রের উপরে, এবং সেই সঙ্গে তাঁহার পুত্রগণের উপরে ও তাঁহাদের বস্ত্রের উপরে ছিটাইয়া দিয়া হারোণকে ও তাঁহার বস্ত্র সকল, এবং সেই সঙ্গে তাঁহার পুত্রগণকে ও তাঁহাদের বস্ত্র সকল পবিত্র করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর মোশি কিছুটা অভিষেকের তেল ও বেদী থেকে কিছুটা রক্ত নিয়ে হারোণ ও তাঁর ছেলেদের উপর এবং তাঁদের পোশাকের উপর ছিটিয়ে দিলেন। এইভাবে হারোণ ও তাঁর ছেলেদের এবং তাঁদের পোশাক সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর মূসা কিছুটা অভিষেকের তেল ও কোরবানগাহ্‌ থেকে কিছুটা রক্ত নিয়ে হারুন ও তাঁর ছেলেদের উপর এবং তাঁদের পোশাকের উপর ছিটিয়ে দিলেন। এইভাবে হারুন ও তাঁর ছেলেদের এবং তাঁদের পোশাক পাক-পবিত্র করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে মোশি অভিষেকের তেল কিছুটা এবং বেদীর উপরে সিঞ্চিত রক্তের কিছুটা নিয়ে হারোণের গায়ে ও তাঁর পরিচ্ছদের উপরে, ও তার পুত্রদের ও তাদের পরিচ্ছদের উপরে ছিটিয়ে দিলেন। এইভাবে তিনি তাদের পরিচ্ছদ ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি বেদীর ওপর পড়ে থাকা অভিষেকের তেলের কিছুটা ও কিছুটা রক্ত নিয়ে হারোণের ওপর এবং হারোণের পোশাকের ওপর ছিটিয়ে দিল| হারোণের সঙ্গে সেবারত ছেলেদের এবং তাদের পোশাকের ওপরেও কিছুটা ছিটিয়ে দিল| এইভাবে মোশি হারোণ, তার কাপড়-চোপড়, তার ছেলেদের এবং ছেলেদের কাপড়-চোপড় শুচিশুদ্ধ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি অভিষেকের জন্য তেল থেকে ও বেদির ওপরে অবস্থিত রক্ত থেকে কিছুটা নিয়ে হারোণের উপরে, তাঁর পোশাকের ওপরে এবং সেই সঙ্গে তাঁর ছেলেদের ওপরে ও তাদের পোশাকের ওপরে ছিঁটিয়ে দিয়ে হারোণকে ও তাঁর পোশাক সব এবং সেই সঙ্গে তাঁর ছেলেদেরকেও তাদের পোশাক সব পবিত্র করলেন।